জয়েন্ট পেইন বা গাঁটে ব্যথা? ৩০ পেরোলেই কেন বাড়ে এই সমস্যা? সমাধান দেবে ক্যালসিয়াম সমৃদ্ধ এই ৫টি খাবার

ত্রিশ বছর বয়স পেরোলেই জয়েন্ট পেইন বা গাঁটে ব্যথা একটি সাধারণ সমস্যা। পুরুষের তুলনায় নারীদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়, যার একটি বড় কারণ হতে পারে ক্যালসিয়ামের ঘাটতি। পুষ্টিবিদদের মতে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন প্রায় ১,০০০ মিলিগ্রাম ক্যালসিয়ামের চাহিদা রয়েছে, যা নিয়মিত গ্রহণ করা সুস্থ থাকার জন্য অত্যন্ত জরুরি। এই চাহিদা পূরণ না হলে জয়েন্ট পেইন এবং হাড়ের ক্ষয়ের মতো সমস্যা বাড়তে থাকে।
জয়েন্ট পেইন দূর করতে এবং ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে যে খাবারগুলি অবশ্যই খাবেন:
১. দুধ পান করুন
দুধ ক্যালসিয়ামের অন্যতম সেরা উৎস। প্রতিদিনের খাবারের তালিকায় দুধ রাখলে এটি ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে কাজ করে এবং দ্রুত জয়েন্ট পেইন কমাতে সাহায্য করে।
প্রতি ১০০ গ্রাম দুধে থাকে প্রায় ১২৫ মিলিগ্রাম ক্যালসিয়াম।
২. দই খাওয়ার উপকারিতা
দুধ থেকে তৈরি দই খেতে যেমন সুস্বাদু, তেমনই এতে ক্যালসিয়াম থাকে পর্যাপ্ত পরিমাণে।
প্রতি ১০০ গ্রাম দইয়ে পাওয়া যায় প্রায় ৮০-৮৮ গ্রাম ক্যালসিয়াম।
নিয়মিত দই খেলে ক্যালসিয়ামের চাহিদা পূরণ হয় এবং গাঁটে ব্যথা দূর করা সহজ হয়।
৩. প্রতিদিন ডিম খান
কম খরচে বেশি পুষ্টি পাওয়ার ক্ষেত্রে ডিমের জুড়ি নেই। ডিমে আছে প্রচুর ক্যালসিয়াম এবং নানা ধরনের উপকারিতা।
একটি হাঁসের ডিম থেকে প্রায় ৬০ মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়।
নিয়মিত ডিম খাওয়ার অভ্যাস করলে ক্যালসিয়ামের ঘাটতি দূর হয় এবং জয়েন্ট পেইনও কমে আসে।
৪. আমন্ড (Almond) খান
আমন্ড বা কাঠবাদাম অত্যন্ত পুষ্টিকর ও সুস্বাদু একটি খাবার। এটি নিয়মিত খেলে ক্যালসিয়ামের ঘাটতি মিটবে এবং জয়েন্ট পেইন দূর করা সহজ হবে।
প্রতি ১০০ গ্রাম আমন্ডে থাকে প্রায় ২৭০ মিলিগ্রাম ক্যালসিয়াম।
৫. তিল, ছোট মাছ ও সজিনা
এই তিনটি খাবারই ক্যালসিয়ামের দারুণ উৎস:
তিল: ছোট্ট শস্য হলেও এতে ক্যালসিয়াম থাকে অবিশ্বাস্য পরিমাণে। প্রতি ১০০ গ্রাম তিলে থাকে প্রায় ১,০০০ মিলিগ্রাম ক্যালসিয়াম—যা একজন প্রাপ্তবয়স্কের দৈনিক চাহিদার প্রায় পুরোটাই পূরণ করে।
ছোট মাছ: কাঁটাসহ ছোট মাছ খেলে শরীরে প্রচুর ক্যালসিয়াম পৌঁছায়।
সজিনা (Drumstick): উপকারী সবজি সজিনা বা সজনেতেও পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম থাকে, যা হাড়ের স্বাস্থ্যের জন্য ভালো।