সাংবাদিক দেখলেই মুখে কুলুপ! কেন ভারত ছাড়ার অপেক্ষায় ২০০ অনুপ্রবেশকারী? বাড়ছে সীমান্ত-উত্তেজনা

উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্তে আবারও বাড়ল উত্তেজনা। সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রত্যাবর্তনের অপেক্ষায় আজও প্রায় ২০০ জন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ভিড় করে রয়েছেন। বিগত কয়েক দিন ধরে এই অনুপ্রবেশকারীরা গণমাধ্যমের সামনে তাদের ভারত ছাড়ার কারণ নিয়ে মুখ খুললেও, আজ সকলে মুখে কুলুপ এঁটেছেন।
এই বিপুল সংখ্যক অনুপ্রবেশকারী সীমান্ত পার হয়ে বাংলাদেশে ফেরার অপেক্ষায় থাকায় সীমান্তরক্ষী বাহিনী এবং প্রশাসনের ওপর চাপ বাড়ছে। দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতে থাকার পর, এখন তারা কেন দ্রুত দেশে ফিরতে চাইছেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।
সূত্রের খবর, হাকিমপুর সীমান্তকে অবৈধ অনুপ্রবেশকারীদের প্রত্যাবর্তনের অন্যতম করিডর হিসেবে ব্যবহার করা হচ্ছে। তবে ঠিক কী কারণে এই বিশাল সংখ্যক মানুষ হঠাৎ করে নিজেদের পরিচয় গোপন করে দেশে ফেরার জন্য এমন মরিয়া হয়ে উঠেছেন, তা স্পষ্ট নয়। সীমান্ত এলাকায় কড়া নজরদারি রাখা হয়েছে এবং পুরো পরিস্থিতির ওপর প্রশাসন সার্বক্ষণিক নজর রাখছে।