রাগ কি আপনার জীবন নষ্ট করছে? মাত্র ৫টি সহজ বিজ্ঞানসম্মত উপায়ে রাগ রাখুন নিয়ন্ত্রণে

রাগ মানুষের মন ও শরীরের অনেক ক্ষতি করে। এমন অনেক মানুষ আছেন যারা নিজেদের রাগ নিয়ন্ত্রণ করতে পারেন না, এমনকি পরে অনুতপ্তও হন। অনেক সময় রাগের কারণে মস্তিষ্কের বড় ধরনের ক্ষতিও হতে পারে। তাই রাগ কমানোর জন্য এই বিজ্ঞানসম্মত পদ্ধতিগুলো অনুসরণ করলে আপনার রাগের পরিমাণ নিয়ন্ত্রণে আসতে পারে।
রাগ কমানোর ৫টি বিজ্ঞানসম্মত কৌশল:
স্থান পরিবর্তন করুন ও নীরব থাকুন:
যাকে দেখে রেগে গেলেন, তার সামনে থেকে দ্রুত সরে যান। তিনি আপনাকে যতই উত্ত্যক্ত করুন, মুখ খুলবেন না।
কারণ রেগে গিয়ে বলা কথা পরিস্থিতি আরও উত্তপ্ত করতে পারে। দাঁড়িয়ে থাকলে প্রয়োজনে বসে পড়ুন—এতে শরীর শান্ত হবে।
উল্টো গণনা শুরু করুন:
মনকে শান্ত রাখার চেষ্টা করুন। প্রয়োজনে কিছু গণনা করুন। একশ থেকে এক পর্যন্ত উল্টো করে গুনতে পারেন। এতে মস্তিষ্ক অন্য দিকে ব্যস্ত থাকবে এবং রাগ ধীরে ধীরে কমবে।
গভীর শ্বাস নিন ও মনোযোগ সরাতে শিখুন:
মেজাজ বেশি চড়া হলে জোরে জোরে গভীর নিশ্বাস ফেলুন।
মজার কোনো দৃশ্য নিয়ে ভাবুন। গান শুনুন, বই পড়ুন, বা আপনার আদতে যা যা করতে ভালো লাগে সেদিকে মন দিন।
শারীরিক পরিশ্রম:
শরীরচর্চা মানসিক চাপ কমাতে পারে। যদি দেখেন রাগ বেড়ে যাচ্ছে, তখন কয়েক চক্কর হেঁটে আসুন। শারীরিক পরিশ্রম রাগের নেতিবাচক শক্তিকে অন্য দিকে পরিচালিত করে।
সহায়তা নিন:
যদি কোনোভাবেই আপনার রাগ নিয়ন্ত্রণে না আসে এবং নিজের ওপর নিয়ন্ত্রণ হারানোর ভয় থাকে, তবে দ্রুত অন্যদের সাহায্য নিন বা কোনও পেশাদার কাউন্সেলরের শরণাপন্ন হোন।