মুড সুইং বা মেজাজের ঘন ঘন পরিবর্তন, কারণ, বিপদ ও নিয়ন্ত্রণের ৫টি উপায়

কর্মব্যস্ত এই সময়ে কমবেশি সবাই মুড সুইংয়ের সমস্যায় পড়েন। সকালে ঘুম থেকে উঠেই মনটা খুব ভালো ছিল, হঠাৎ করেই জানা নেই কেন মন খারাপ! আবার হুট করে রেগেও গেলেন। আপনার সঙ্গেও কি এমনটি ঘটে? এর মানে হলো আপনার ঘন ঘন মেজাজ পরিবর্তন হয়, যাকে বলা হয় মুড সুইং (Mood Swing)

একাধিক গবেষণায় দেখা গেছে, যাদের ঘনঘন মেজাজ পরিবর্তন হয়, তাদের মস্তিষ্ক খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারে এবং বিভিন্ন সমস্যার সমাধান বা পরিকল্পনা করতে পারে তাৎক্ষণিক। তবে দুর্ভাগ্যজনক হলো, এটি সবার ক্ষেত্রে এক হয় না। বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই বারবার মেজাজ পরিবর্তন হওয়ার ফলাফল খুবই বিপজ্জনক।

মনোবিদরা বলছেন, শুরুর দিকেই মুড সুইংয়ের সমস্যার সমাধান না করতে পারলে, তা বাইপোলার ডিসঅর্ডার (Bipolar Disorder) বা দ্বৈত স্বত্বার মতো জটিল ও গভীর মানসিক রোগে পরিণত হতে পারে।

 

মুড সুইংয়ের প্রধান কারণ কী?

 

মেজাজ পরিবর্তনের পিছনে একাধিক জৈবিক ও জীবনশৈলীগত কারণ রয়েছে:

  • ১. হরমোনের তারতম্য: মস্তিষ্কে কয়েকটি নিউরোট্রান্সমিটার (Newrotransmitter) থাকে, যা থেকে হরমোন ক্ষরণ হয়। এর মধ্যে সেরোটোনিন (ঘুম, মানসিক স্থিতি ও আবাগের সঙ্গে জড়িত) এবং নরপাইনফ্রাইন (স্মৃতি, শেখার দক্ষতা ও শারীরিক চাহিদার সঙ্গে জড়িত) খুবই গুরুত্বপূর্ণ। এই হরমোনের তারতম্যের কারণে মুড সুইং হতে পারে।
  • ২. মানসিক চাপ ও ডিপ্রেশন: মানসিক চাপ, অ্যাংজাইটি, অবসাদ বা ডিপ্রেশান মুড সুইংয়ের অন্যতম প্রধান কারণ।
  • ৩. ঘুমের অভাব ও মদ্যপান: ঘুমের অভাব বা অনিয়মিত ঘুম এবং অতিরিক্ত মদ্যপান এই সমস্যাকে বাড়িয়ে তোলে।
  • ৪. অন্যান্য রোগ: বাইপোলার ডিসঅর্ডার, প্রিমেনস্ট্রুয়ল সিনড্রোম (Premenstrual Syndrome – PMS) এবং কাজের চাপের মতো বিভিন্ন কারণেও মুড সুইং হতে পারে।

 

মুড সুইং নিয়ন্ত্রণ করবেন কীভাবে?

 

মুড সুইংয়ের কারণে অতিরিক্ত রাগ কিংবা নেতিবাচক অনুভূতি মানসিক স্বাস্থ্যের ওপর বিরাট প্রভাব ফেলতে পারে। জীবনযাপনে কিছু পরিবর্তন এনে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব:

  1. পর্যাপ্ত ঘুম: দৈনিক অন্তত ৭-৮ ঘণ্টা ঘুমাতে হবে।
  2. পর্যাপ্ত জল পান: প্রতিদিন ৩-৪ লিটার জল পান করতে হবে। ডিহাইড্রেশন মুড সুইংকে প্রভাবিত করে।
  3. সঠিক ডায়েট: সঠিক ডায়েট মেনে চলুন এবং স্বাস্থ্যকর জীবনযাপন করুন।
  4. নিয়মিত ব্যায়াম: পাশাপাশি নিয়মিত ব্যায়াম করতে হবে, যা হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
  5. চিকিৎসকের পরামর্শ: যদি এ সমস্যা বেশি বাড়ন্ত হয় এবং আপনার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy