ফাঁস! ফাজিলের ফল প্রকাশ হতেই তোলপাড়, কামরান-রাইহানদের চমকে দেওয়া নম্বর; আপনার জেলার রেজাল্ট কত?

বুধবার বহু প্রতীক্ষিত ফাজিলের (Fazil) তৃতীয় সেমিস্টারের ফলাফল প্রকাশ করল মাদ্রাসা বোর্ড। কিছুদিন আগে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পর এবার সমতুল ফাজিলের রেজাল্ট নিয়েও চরম কৌতূহল ছিল। মাদ্রাসা বোর্ডের প্রকাশিত ফলাফল অনুযায়ী, সার্বিকভাবে পাশের হার সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৯৩.৩৮ শতাংশে। তবে চমক দিয়েছে জলপাইগুড়ি ও কোচবিহার, এই দুই জেলায় পাশের হার একেবারে ১০০ শতাংশ, অর্থাৎ একজনও ফেল করেনি!
এবারের ফাজিলের তৃতীয় সেমিস্টারে মোট পরীক্ষার্থী ছিল ৫,৮৯৪ জন, যাদের মধ্যে পাশ করেছে ৫,৫০৪ জন। পাশের হারে জেলাগুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে হুগলি (৯৭.৭২ শতাংশ) এবং তৃতীয় স্থানে বাঁকুড়া (৯৬.৬৭ শতাংশ)।
কারা হল সেরা?
মোট ১৭ জন পরীক্ষার্থী এবারের মেধাতালিকায় স্থান করে নিয়েছে। প্রথম হয়েছে মুর্শিদাবাদ জেলার হোসাইন নগর দারুল ওলুম সিনিয়র মাদ্রাসার ছাত্র কামরান, যার প্রাপ্ত নম্বর ২ ২৪। দ্বিতীয় স্থানে রয়েছে দু’জন— দক্ষিণ ২৪ পরগনার খেরিয়া সিদ্দিকুইয়া সিনিয়র মাদ্রাসার ছাত্র রাইহান পিয়াদা এবং হুগলি জেলার পীরনগর নববিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্র মীরজা মোহাম্মদ আলাউদ্দিন। দু’জনেরই প্রাপ্ত নম্বর ২২২।
তৃতীয় হয়েছে আরও দু’জন— হুগলির ফুরফুরা ফাতেহিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্র শেখ সাহিম আলি এবং মুর্শিদাবাদের পান্ডিতপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্র মুরসেলিম। দু’জনেই ২ ২১ নম্বর পেয়েছে।
উল্লেখ্য, এবারের মেধাতালিকায় সবচেয়ে বেশি কৃতী ছাত্র-ছাত্রী রয়েছে হুগলির ফুরফুরা ফাতেহিয়া সিনিয়র মাদ্রাসা থেকেই, মোট আট জন।
মেয়েদের মধ্যে সেরা কে?
মেধাতালিকায় দশম স্থান অধিকার করেছে একমাত্র ছাত্রী আফরিন মণ্ডল। উত্তর ২৪ পরগনার বনগাঁ হজরত পীর আবু বাকর দারুল উলুম সিনিয়র মাদ্রাসার ছাত্রী আফরিন মেয়েদের মধ্যে প্রথম হয়েছে। তার প্রাপ্ত নম্বর ২১৪।
এদিন ফল প্রকাশের পর মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি আবু তাহের কামরুদ্দিন জানিয়েছেন, এ বছর কোনো মার্কশিটের হার্ডকপি দেওয়া হবে না। পরীক্ষার্থীরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে রোল এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল দেখতে পাবে। পরবর্তী চতুর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হবে আগামী ২৯ জানুয়ারি।