সুখবর! স্বল্পমূল্যে টার্কি, হাঁস ও কোয়েলের মাংস! ভোজনরসিকদের জন্য পুরুলিয়ায় খুলল হরিণঘাটা মিটের নতুন আউটলেট

রাজ্য সরকারের উদ্যোগে এবার সুদূর পুরুলিয়া জেলাতেও পৌঁছে গেল জনপ্রিয় ‘হরিণঘাটা মিট’। জেলার রঘুনাথপুর শহরে প্রাণীসম্পদ উন্নয়ন দপ্তর পরিচালিত এই সরকারি আউটলেটটি শহরবাসীর কাছে দারুণ জনপ্রিয়তা লাভ করেছে। ভোজনরসিক বাঙালির জন্য দারুণ খবর— এখানে স্বল্পমূল্যে মিলছে হরিণঘাটার নামকরা টার্কি মুরগি, হাঁস এবং কোয়েল পাখির মাংস।

শুধু মাংসই নয়, এই আউটলেটে পাওয়া যাচ্ছে হরিণঘাটার মধু, ডিম, বোতলজাত জল এবং নানা ধরনের অন্যান্য প্রাণীসম্পদজাত পণ্য।

জানা গেছে, ‘হরিণঘাটা মিট’ থেকে প্রসেসিং করা মানসম্পন্ন মাংস প্যাকেটিং করে সরাসরি এই আউটলেটে আনা হচ্ছে। বাজারের তুলনায় এখানে মাংসের দাম অনেক কম রাখা হয়েছে, ফলে সাধারণ মানুষও সহজেই উচ্চ মানের মাংস কিনতে পারছেন। গ্রাহকদের সুবিধার জন্য আরও একটি বিশেষ পরিষেবা শুরু হয়েছে— হোম ডেলিভারির ব্যবস্থা, যা রঘুনাথপুরবাসীর কাছে বাড়তি পাওনা।

রাজ্য সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য হল স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের আর্থিকভাবে স্বাবলম্বী করা এবং এলাকায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

রঘুনাথপুরের ‘হরিণঘাটা মিট’ আউটলেটের ব্যবসায়ী বিশ্বজিৎ মুখার্জী জানান, “হরিণঘাটা মিট সরকারের একটি বিশেষ উদ্যোগ। ইতিমধ্যেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় এই আউটলেট খোলা হয়েছে এবং সব জায়গাতেই প্রচুর চাহিদা রয়েছে। রঘুনাথপুরেও সেই ধারাবাহিকতায় মানুষের আগ্রহ ও চাহিদা দিনে দিনে বাড়ছে।”

রাজ্যের বিভিন্ন প্রান্তে ‘হরিণঘাটা মিট’ একটি বিশ্বস্ত ও জনপ্রিয় ব্র্যান্ড হিসাবে প্রতিষ্ঠিত। এবার পুরুলিয়ার রঘুনাথপুরেও সেই সাফল্যের ধারা বজায় থাকল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy