ভুলেও পরা যাবে না কালো পোশাক! ভাইফোঁটার দিন ভাইকে ফোঁটা দেওয়ার শুভ সময় কখন? জানুন দিনক্ষণ

দুর্গাপূজা, লক্ষ্মী ও কালীপুজোর পর বাঙালির ঘরে ঘরে এখন ভাইফোঁটার প্রস্তুতি তুঙ্গে। ভাই-বোনের বন্ধনকে আরও অটুট করতে পালিত হয় এই পবিত্র উৎসব। বোনেরা তাদের ভাই-দাদাদের কপালে চন্দন, সিঁদুর ও দইয়ের ফোঁটা পরিয়ে মন্ত্রোচ্চারণের মাধ্যমে তাঁদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন।

এ বছর ভাইফোঁটার দিন পড়েছে ২৩ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার। দেশের বিভিন্ন অংশে এই উৎসব ‘ভাইদুজ’, ‘ভৌ বিজ’ বা ‘ভাইটিকা’ নামেও পরিচিত।

দিনক্ষণ ও শুভ সময়
পঞ্জিকা অনুযায়ী, ভাইফোঁটার তিথি শুরু হচ্ছে ২২ অক্টোবর, ২০২৫ তারিখে রাত ৮টা ১৬ মিনিটে (কার্তিক শুক্লা দ্বিতীয়া তিথিতে) এবং তিথি চলবে ২৩ অক্টোবর রাত ১০টা ৪৬ মিনিট পর্যন্ত।

তবে জ্যোতিষশাস্ত্রের নিরিখে, ২৩ অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার ভাইফোঁটা উদযাপনকে সবচেয়ে শুভ বলে মনে করা হচ্ছে।

ফোঁটা দেওয়ার শুভ সময়: দুপুর ১টা ১৩ মিনিট থেকে ৩টা ২৮ মিনিট পর্যন্ত (জ্যোতিষশাস্ত্র মতে)।

ভাইফোঁটার মন্ত্র
ভাইয়ের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় বোনেরা এই মন্ত্র পাঠ করেন: ১. ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা’। ২. ‘যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা’। ৩. ‘যমুনার হাতে ফোঁটা খেয়ে যম হল অমর। আমার হাতে ফোঁটা খেয়ে আমার ভাই হোক অমর’।

অবশ্যই পালনীয় ৭টি নিয়ম
জ্যোতিষশাস্ত্র মতে এই শুভ দিনে কিছু নিয়ম মেনে চললে ভাই-বোনের সম্পর্ক আরও অটুট হয়:

১. কালো পোশাক বর্জন: ভাইফোঁটার দিন ভাই ও বোন দু’জনেরই কালো পোশাক পরা এড়িয়ে চলতে হবে। কালো রংকে অশুভ বার্তা বহনকারী বলে মনে করা হয়। ২. স্নান ও পরিষ্কার পোশাক: ভাইফোঁটার দিন সকালে স্নান করে পরিষ্কার বা নতুন পোশাক পরা উচিত। এই দিন ভাইয়ের মঙ্গল কামনায় বোনেরা মন্দিরে গিয়ে ভাইয়ের নামে পুজোও দিতে পারেন। ৩. বসার নিয়ম: ফোঁটা দেওয়ার সময় দু’জনের মধ্যে কেউই মাটিতে বসবেন না। ভাইকে কাঠের তৈরি চৌকি বা আসনে বসতে দিতে হবে। ৪. উপবাস: ভাইফোঁটার দিন উপবাস করে ফোঁটা দেওয়াকে শুভ মনে করা হয়। ভাই-বোন উভয়েই উপবাস থেকে এই শুভ কাজটি সম্পন্ন করতে পারেন। ৫. মিষ্টির সংখ্যা: ভুলেও তিন রকম মিষ্টি দেবেন না। ভাইকে পাঁচ বা সাত রকম মিষ্টি খেতে দিতে হবে। ৬. দিকের খেয়াল: ফোঁটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে ভাইয়ের মুখ উত্তর বা উত্তর-পশ্চিম দিকে এবং বোনের মুখ উত্তর-পূর্ব বা পূর্ব দিকে থাকে। ৭. যমের প্রদীপ ও দান: যমরাজের নামে প্রদীপ জ্বালাতে হবে। এতে ভাইয়ের জীবনে ও পরিবারে সুখ আসবে বলে মনে করা হয়। এছাড়া, ফোঁটার থালায় রাখা রুপো, সুপারি, আতপ চাল, দূর্বা ঘাস দিনের শেষে কোনো অভাবী ব্যক্তিকে দান করা শুভ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy