ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর দুটি ভেষজ সম্পর্কে জেনেনিন ও সুস্থল থাকুন

মেথি: রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক
খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি মেথি ডায়াবেটিসের সমস্যা কমাতেও একটি উপকারী প্রাকৃতিক উপাদান। মার্কিন যুক্তরাষ্ট্রের পার্কল্যান্ড হেলথ অ্যান্ড হসপিটাল সিস্টেমের রেজিস্টার্ড নার্স কেইলি রড্রিগেজ জানান, মেটাবলিজম বৃদ্ধিতে ও রক্তচাপ কমাতে মেথি লক্ষণীয় প্রভাব রাখে।

বিশেষত এতে থাকা আঁশ সবচেয়ে বেশি কাজ করে। ২০১৭ সালের আয়ুর্বেদ সংক্রান্ত এক গবেষণার তথ্যানুসারে, মেথি রক্তচাপ কমানোর পাশাপাশি ডায়াবেটিসকেও নিয়ন্ত্রণে রাখতে কার্যকর ভূমিকা পালন করে।

করলা: ডায়াবেটিস ও রক্তচাপের পরিচিত সমাধান
ডায়াবেটিসের সমস্যায় সবচেয়ে বেশি উপকারী সবজি ও পরিচিত প্রাকৃতিক উপাদানটি হলো করলা। জার্নাল অব এথনোফার্মাকোলজি করলাকে সাধারণ ডায়াবেটিস কমানোর ওষুধের সাথে তুলনা করছে এর উপকারী প্রভাবের জন্য।

টাইপ-২ ডায়াবেটিস কমানোর জন্য করলার উপকারিতা ও প্রভাব গবেষণা ও পরীক্ষার মাধ্যমে প্রমাণিত একটি বিষয়। তবে উপকারী এই সবজিটি ডায়াবেটিসের পাশাপাশি রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy