ওজন কমাতে না খেয়ে কষ্ট নয়, সঠিক খাদ্যাভাস জরুরি! বিস্তারিত জেনেনিন

ওজন কমানোর জন্য খাবার কমিয়ে দেওয়ার চিরাচরিত ধারণাটি ভুল প্রমাণিত করছেন পুষ্টিবিদরা। তাদের মতে, ওজন কমাতে হলে খাবারের পরিমাণের চেয়ে সঠিক খাদ্যাভ্যাসের দিকে নজর দেওয়া বেশি জরুরি। মিষ্টি ও জাঙ্কফুড বাদ দিয়ে যদি স্বাস্থ্যকর খাবার বেশি পরিমাণেও খাওয়া যায়, তাহলেও ওজন কমার সম্ভাবনা থাকে, বৃদ্ধির নয়।

অনেকেরই ধারণা, অল্প পরিমাণে খেলেই দ্রুত ওজন কমে। তবে পুষ্টিবিদরা বলছেন, পেট খালি রেখে কষ্ট না করেও ওজন কমানো সম্ভব। বরং পেট ভরে স্বাস্থ্যকর খাবার খেয়েও ছিপেছিপে থাকা যেতে পারে। খাওয়ার পরিমাণ না কমিয়েও ওজন কমাতে চাইলে চারটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা প্রয়োজন:

১. খনিজ পদার্থে ভরপুর খাবার গ্রহণ:
ফল, সবজি ও বাদামের মতো খনিজ পদার্থে ভরপুর খাবার বেশি করে খাওয়া জরুরি। এই ধরনের খাবারে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকে এবং ক্যালোরির পরিমাণও কম থাকে। ফলে ওজন বাড়ার আশঙ্কা কমে যায়।

২. মিষ্টিজাতীয় খাবার পরিহার:
খাবারের পরিমাণ যাই হোক না কেন, তা যেন বেশি মিষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সামান্য পরিমাণ চিনিও খুব দ্রুত ওজন বাড়িয়ে দিতে পারে। এর পাশাপাশি ডায়াবেটিস ও ক্যান্সারের মতো রোগের ঝুঁকিও বাড়ে।

৩. পর্যাপ্ত প্রোটিন গ্রহণ:
শরীরের পেশি ঠিক রাখতে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন খাওয়া অত্যাবশ্যক। তিন বেলা খাবারের সঙ্গেই অল্প পরিমাণে প্রোটিন গ্রহণ করলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে। এর ফলে কিছুক্ষণ পরপর অস্বাস্থ্যকর ভাজাপোড়া ও মিষ্টি খাবারের প্রতি আকর্ষণ কমে যায়।

৪. নিয়মিত শরীরচর্চা ও হাঁটাচলা:
ওজন কমানোর ক্ষেত্রে শরীরচর্চার কোনো বিকল্প নেই। তবে যারা নিয়মিত ব্যায়াম করার সময় পান না, তারা অন্তত হাঁটাচলার অভ্যাস গড়ে তুলুন। ঘরের কিছু কাজ যেমন ঘর পরিষ্কার করা, কাপড় কাচা, রান্না করার মতো কাজ বেশি করে করুন যাতে হাঁটাচলা বেশি হয়। পাশাপাশি পায়ে হেঁটে যাতায়াতের অভ্যাস তৈরি করুন।

সুতরাং, ওজন কমানোর জন্য আর না খেয়ে কষ্ট করার প্রয়োজন নেই। কেবল খাবারের সঠিক নির্বাচন এবং কিছু স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার মাধ্যমেই দ্রুত ওজন কমানো সম্ভব।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy