গর্ভাবস্থায় চকলেট খাওয়া কি ভালো? চিকিৎসকরা কি বলছেন এই বিষয়ে, জেনেনিন

পৃথিবীতে খুব কম মানুষই আছেন যারা চকলেটের প্রতি দুর্বলতা অনুভব করেন না। তবে গর্ভাবস্থায় চকলেট খাওয়া নিয়ে হবু মায়েদের মনে নানা প্রশ্ন ও উদ্বেগ থাকা স্বাভাবিক। সম্প্রতি এক নতুন গবেষণা এই বিষয়ে ইতিবাচক তথ্য দিয়েছে। গবেষণা অনুযায়ী, গর্ভাবস্থায় যারা নিয়মিত চকলেট খান, তাদের গর্ভস্থ সন্তানের প্ল্যাসেন্টা (গর্ভফুল) এবং ভ্রূণের স্বাভাবিক বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়ে।

টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে গর্ভাবস্থায় মায়েদের চকলেট খাওয়ার বেশ কিছু উপকারিতার কথা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। আসুন, জেনে নেওয়া যাক অন্তঃসত্ত্বা মায়েরা চকলেট খেলে তাদের গর্ভস্থ সন্তানের কী কী উপকার হতে পারে:

সুস্থভাবে বেড়ে উঠবে:

ফিনল্যান্ডের এক গবেষণায় উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য। সেই গবেষণা অনুযায়ী, গর্ভাবস্থায় মায়েরা পরিমিত পরিমাণে চকলেট খেলে তাদের গর্ভের শিশু সুরক্ষিত থাকে এবং সুস্থভাবে বেড়ে ওঠে। শুধু তাই নয়, এটি গর্ভস্থ শিশুর ভ্রূণের সঠিক বিকাশেও সাহায্য করে।

ক্লান্তি দূর করে:

গর্ভাবস্থায় মায়েরা স্বাভাবিকভাবেই অনেক বেশি মানসিক চাপের মধ্যে থাকেন, যা গর্ভস্থ শিশুর জন্য মোটেও ভালো নয়। গবেষণায় দেখা গেছে, যে মায়েরা গর্ভাবস্থায় নিয়মিত চকলেট খান, তাদের মানসিক চাপ কম থাকে এবং তাদের শিশুরা তুলনামূলকভাবে নিরাপদে বেড়ে ওঠে। চকলেটের মধ্যে থাকা কিছু উপাদান মনকে সতেজ রাখতে সাহায্য করে।

ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে:

চকলেট খাওয়া ওজন কমাতে সাহায্য করতে পারে, এমন কথা শুনে অনেকেই হয়তো অবাক হবেন। তবে চিকিৎসকরা বলছেন, অন্তঃসত্ত্বা মায়েদের পরিমিত পরিমাণে চকলেট খাওয়ার পরামর্শ দেওয়া যেতে পারে। কারণ এটি মা ও শিশুর ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। এছাড়াও, নিয়মিত চকলেট খেলে মায়ের কোলেস্টেরল এবং ডায়াবেটিসের মতো সমস্যাও নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে মনে করছেন ফিনল্যান্ডের গবেষকরা। তাদের মতে, গর্ভাবস্থায় পরিমিত চকলেট সেবন মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখে।

ভ্রূণের বিকাশে সহায়ক:

অনেক হবু মা-ই গর্ভস্থ শিশুর সঠিক বিকাশের জন্য চকলেট খেতে আগ্রহী হন। গবেষকরাও এই ধারণাকে সমর্থন করছেন। তাদের মতে, গর্ভাবস্থায় মায়েরা পরিমিত পরিমাণে চকলেট খেলে গর্ভস্থ শিশুর ভ্রূণের সঠিক এবং ভালোভাবে বিকাশ ঘটে। এর ফলে গর্ভস্থ শিশু সুস্থ ও নিরাপদ থাকে।

তবে মনে রাখতে হবে, যেকোনো খাবারই পরিমিত পরিমাণে গ্রহণ করা উচিত। গর্ভাবস্থায় চকলেট খাওয়ার ক্ষেত্রেও চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। অতিরিক্ত চকলেট খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।