চরম অপমান পাকিস্তানের! পরাজয়ের পর হাত মেলানোর বদলে ভারতীয় দল যা করল..? তেলেবেগুনে জ্বলে উঠল পাকদল

এশিয়া কাপে ভারতের কাছে ফের লজ্জাজনক পরাজয়ের পর চরম অপমানের শিকার হয়েছে পাকিস্তান ক্রিকেট দল। রবিবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে ভারত সুপার ফোরে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে। এই হারের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের পরাজয় নিয়ে মিমের বন্যা বয়ে যাচ্ছে। তবে কেবল মাঠেই নয়, মাঠের বাইরেও ভারতীয় দলের ‘নো হ্যান্ডশেক’ পলিসির কারণে চরম অপমানের শিকার হয়েছে পাকিস্তান।

ম্যাচের পর ভারতীয় দল পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে কোনো ধরনের করমর্দন বা সৌহার্দ্য বিনিময় করেনি। শুধু তাই নয়, ম্যাচের টসের পরেও ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব পাক অধিনায়ক সালমান আগার সঙ্গে হাত মেলাননি। এই ঘটনায় পাকিস্তান দলের সদস্যরা রীতিমতো হতাশ হয়েছেন। এর প্রতিবাদে পাকিস্তানের অধিনায়ক সালমান আগা পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করেন।

পরে পাকিস্তানের কোচ মাইক হেসন এক সাংবাদিক সম্মেলনে জানান, “ওদের আচরণে গোটা দল রীতিমতো হতাশ। আমরা ওদের সঙ্গে হাত মেলাতে চেয়েছিলাম। কিন্তু ওরা তা করেনি। সেই জন্যই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না সালমান। এই ম্যাচটি আমাদের জন্য খুবই হতাশার।”

ভারতের জয়ের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা বয়ে যাচ্ছে। একটি পোস্টে দেখা যাচ্ছে, হতাশ মুখে গ্যালারিতে দাঁড়িয়ে আছেন পাক সমর্থকরা। অন্য একটি পোস্টে বাবর আজমের চোখ মারার ছবি দিয়ে ক্যাপশন দেওয়া হয়েছে, “তারা বাবর আজমকে দল থেকে বাদ দিয়েছিল আধুনিক ক্রিকেট খেলবে বলে। এখন গোটা বিশ্ব পাকিস্তান দলের সার্কাস দেখছে।”

অপর একটি পোস্টে লেখা হয়েছে, “পাকিস্তান ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছে না। কারণ, বুমরা এবং হার্দিক।” এই সব মিম থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে যে, ভারতের এই জয় ক্রিকেটপ্রেমীদের জন্য কতটা আনন্দের।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy