বাজারে এল পোকোর নতুন চমক! ১১ হাজার টাকার কমে আসছে ৭০০০mAh ব্যাটারির স্মার্টফোন

ভারতের স্মার্টফোন বাজারে বাজেট সেগমেন্টে ঝড় তুলতে আসছে পোকোর নতুন ফোন POCO M7 Plus 5G। সংস্থা আনুষ্ঠানিকভাবে এই ফোনের ৪জিবি লিমিটেড এডিশন ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে। নতুন মডেলটিতে কেবল র‍্যামের পরিবর্তন থাকবে, বাকি সব স্পেসিফিকেশন একই। ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ হলো এর ৭০০০mAh-এর বিশাল ব্যাটারি, যা ৩৩W ফাস্ট চার্জিং এবং রিভার্স চার্জিং সুবিধা সাপোর্ট করে। কোম্পানির দাবি, এই দামের মধ্যে এটিই সবচেয়ে বড় ব্যাটারির স্মার্টফোন।

দাম ও সেল ডিটেলস

পোকো জানিয়েছে, নতুন ৪জিবি ভ্যারিয়েন্টটির দাম ১১,০০০ টাকার কম হবে। এটি পোকোর ‘Festive MADness’ ক্যাম্পেইনের অধীনে ২৩ সেপ্টেম্বর থেকে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে বিক্রি শুরু হবে। ফ্লিপকার্ট প্লাস ও ব্ল্যাক মেম্বাররা ২২ সেপ্টেম্বর থেকেই আর্লি অ্যাক্সেস পাবেন। ফোনটি অ্যাকোয়া ব্লু, কার্বন ব্ল্যাক ও ক্রোম সিলভার রঙে পাওয়া যাবে।

ডিসপ্লে ও পারফরম্যান্স

POCO M7 Plus 5G-তে আছে ৬.৯ ইঞ্চির ফুল-এইচডি প্লাস ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। ডিসপ্লেতে লো ব্লু লাইট এবং ফ্লিকার-ফ্রি সাপোর্ট সহ TÜV Rheinland সার্টিফিকেশন রয়েছে। ফোনটি চলে Snapdragon 6s Gen 3 প্রসেসরে, সাথে আছে সর্বোচ্চ ৮জিবি LPDDR4x র‍্যাম এবং ১২৮জিবি UFS 2.2 স্টোরেজ। Android 15-এর উপর ভিত্তি করে তৈরি HyperOS 2.0 অপারেটিং সিস্টেমে এটি চলবে।

ক্যামেরা ও ব্যাটারি

ফটোগ্রাফির জন্য এই ফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি সেকেন্ডারি সেন্সর রয়েছে। সেলফি তোলার জন্য সামনে আছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে ৭০০০mAh সিলিকন-কার্বন ব্যাটারি আছে, যা ৩৩W ফাস্ট চার্জিং এবং ১৮W রিভার্স চার্জিং সাপোর্ট করে। মাত্র ৮.৪০ মিমি পুরুত্বের এই ফোনটিকে পোকো সবচেয়ে স্লিম ফোনগুলির মধ্যে অন্যতম বলে দাবি করেছে। সুরক্ষার জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেওয়া হয়েছে।