‘বাংলাদেশি রোহিঙ্গারা ভরে গিয়েছে!’ কেন এমন মন্তব্য করলেন বিজেপির শমীক ভট্টাচার্য?
September 12, 2025

ইএম বাইপাস সংলগ্ন গুলশন কলোনিতে ভরসন্ধ্যায় দুষ্কৃতীদের গুলি-বোমা ও তাণ্ডবের ঘটনায় রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেছেন বিজেপি রাজ্য সভাপতি ও রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। তিনি বলেন, “যেখানে বাংলাদেশি এবং রোহিঙ্গারা থাকবে সেখানে এই ধরনের ঘটনা ঘটবে, এটা কোনো বিস্ময়ের বিষয় নয়। গোটা কলকাতা ধীরে ধীরে গুলশন কলোনি হয়ে যাবে।”
শমীক ভট্টাচার্য আরও বলেন, “গুলশন কলোনি ওখানে আছে কী করে? হল কী করে? সঙ্ঘবদ্ধ ভাবে দলমত নির্বিশেষে মানুষকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”
তার অভিযোগ, এই ধরনের ঘটনা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ার ইঙ্গিত। পুলিশ ও প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে, যার ফলে দুষ্কৃতীরা লাগামহীনভাবে অপরাধ করে চলেছে।