গাড়ির জানলা ভেঙে মাঝ রাস্তায় এক ব্যক্তি ঝুলছে, ভাইরাল ভিডিও দেখে হতবাক সবাই, আসল ঘটনা কী

আমেরিকার ওকলাহমা থেকে একটি ভয়ংকর ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে বন্দিদের গাড়ি থেকে জানলা ভেঙে এক ব্যক্তিকে রাস্তায় ঝুলতে দেখা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে রাস্তায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং পুলিশ মোতায়েন করা হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বন্দি ব্যক্তিটি গাড়ির কাঁচ ভেঙে তার গায়ের পোশাক খুলে অর্ধেক বাইরে বেরিয়ে এসেছে এবং রাস্তায় ঝুলছে। এমন দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে সেখানে আরও অতিরিক্ত পুলিশ ডাকা হয়। এরপর পুলিশ জোর করে ওই ব্যক্তিকে গাড়ির ভেতরে ফিরিয়ে নিয়ে যায়।
কেন ওই বন্দি মাঝ রাস্তায় এমন আচরণ করল, তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। তবে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, নিয়ম মেনেই ওই বন্দিকে এক জেল থেকে অন্য জেলে স্থানান্তর করা হচ্ছিল। পুলিশের তৎপরতায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে এবং মানুষ এই ঘটনার কারণ জানতে আগ্রহী।