‘আমার পাড়া, তৃণমূল তাড়া’ – আসানসোলে শুভেন্দুর কড়া বার্তা
September 11, 2025

আসানসোলে বিজেপির মঞ্চ থেকে তৃণমূলের নতুন কর্মসূচিকে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি তৃণমূলের ‘আমার পাড়ায় সমাধান’ কর্মসূচির নাম বদলে কটাক্ষ করে বলেন, ‘আমার পাড়া তৃণমূল তাড়া’। আসন্ন ভোটকে সামনে রেখে তৃণমূল আবারও বিভেদের রাজনীতি শুরু করেছে বলেও অভিযোগ করেন তিনি।
বৃহস্পতিবার আসানসোলে এক জনসভায় শুভেন্দু অধিকারী বলেন, “ভোটের সময় এরা হিন্দি-বাংলা করবে, ভাগ করো এদের।” তাঁর দাবি, তৃণমূলের একমাত্র উদ্দেশ্য হলো মানুষকে ভাগ করে রাজনৈতিক ফায়দা তোলা। তিনি আরও বলেন, “ওদের একটাই উদ্দেশ্য ভাগ করো এদের।”
শুভেন্দু বলেন, “এদের তাড়াতেই হবে।” তাঁর এই মন্তব্যে জনসভায় উপস্থিত বিজেপি কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। শুভেন্দুর এই বিস্ফোরক মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।