বিক্ষোভের মধ্যেই এবার জেলভাঙার চেষ্টা! নেপালে ৩০০ কয়েদির তাণ্ডব, পুলিশের গুলিতে আহত অনেক
September 11, 2025

নেপালে চলমান অস্থিরতার মধ্যেই এবার বড় ধরনের জেল ভাঙার চেষ্টা হয়েছে। আজ সকালে রামেছাপ জেলা সংশোধনাগারের ৩০০-এর বেশি কয়েদি জেল ভেঙে পালানোর চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালালে ১২ থেকে ১৩ জন কয়েদি আহত হয়েছে বলে জানা গেছে।
আজ সকালে কয়েদিরা একসঙ্গে জেলের একাধিক ভবনের তালা ভেঙে ফেলে এবং প্রধান ফটক ভেঙে বাইরে বেরনোর চেষ্টা করে। এই পরিস্থিতিতে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং কয়েদিদের রুখতে গুলি চালায়। এর ফলে বেশ কয়েকজন কয়েদি আহত হন।
সূত্রের খবর অনুযায়ী, নেপালের মোট ২৫টি জেল থেকে ১৫ হাজারের বেশি কয়েদি ইতিমধ্যে পালিয়ে গেছে। দেশের রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে এই ধরনের ঘটনা আরও বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নেপালের পুলিশ এবং নিরাপত্তা বাহিনী বর্তমানে উচ্চ সতর্কতায় রয়েছে।