নিম্নচাপের জোড়া ধাক্কা! ফের ভাসতে চলেছে দেশ? বাংলার জন্য কী বার্তা দিল আবহাওয়া দফতর?

দেশের বিভিন্ন অংশে এই বছর বেশ ভালোই বৃষ্টিপাত হয়েছে, যা কোথাও কোথাও বিপর্যয়ও ডেকে এনেছে। উত্তর-পশ্চিম ভারতে ভয়াবহ বৃষ্টির পর এবার দেশের পূর্ব এবং পশ্চিম দিকে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। ভারতীয় আবহাওয়া দফতর (IMD) সূত্রে খবর, বঙ্গোপসাগর এবং আরব সাগরে একই সঙ্গে দুটি নিম্নচাপ তৈরি হচ্ছে, যা দেশের আবহাওয়ায় বড় পরিবর্তন আনতে পারে।
আরব সাগরে তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে এবং এটি গুজরাটের উপকূলীয় অঞ্চলের কাছে অবস্থান করছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে এটি একটি নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে গুজরাট এবং আশেপাশের অঞ্চলে আবহাওয়া বদলাতে পারে।
অন্যদিকে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে থাকা একটি ঘূর্ণাবর্ত এখন ওড়িশা এবং অন্ধ্র প্রদেশের উপকূলের কাছে চলে এসেছে। এটি আরও শক্তিশালী হয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপের প্রভাবে দেশের পূর্ব, মধ্য, দক্ষিণ এবং পশ্চিম অংশে বৃষ্টিপাত বাড়বে।
পূর্ব ও উত্তর-পূর্ব ভারত: IMD পূর্বাভাস দিয়েছে যে ওড়িশা, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং বিদর্ভ অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।
মধ্য ও দক্ষিণ ভারত: আগামী দুই দিনের মধ্যে নিম্নচাপটি আরও ভিতরের দিকে ঢুকলে কর্ণাটক, বিদর্ভ, মারাঠওয়াড়া, মধ্য মহারাষ্ট্র এবং দক্ষিণ মধ্যপ্রদেশেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে।
সুতরাং, পুজোর আগে শহর এবং রাজ্যের অন্যান্য অংশে ভালোই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।