ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থা, রাষ্ট্রপতির দ্বারস্থ অধীর চৌধুরী
September 10, 2025

ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর হেনস্থা ও নির্যাতনের অভিযোগ নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। বুধবার প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি এই বিষয়টি নিয়ে রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানান।
দীর্ঘদিন ধরেই বিভিন্ন রাজ্যে, বিশেষত দক্ষিণ ভারতে, বাঙালি শ্রমিকদের হেনস্থা ও মারধরের অভিযোগ উঠে আসছে। সম্প্রতি কিছু ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আরও গুরুতর রূপ ধারণ করে।
এই ধরনের ঘটনায় শ্রমিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার জন্য রাষ্ট্রপতিকে হস্তক্ষেপ করার আবেদন জানিয়েছেন অধীর চৌধুরী। এই বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হলে তিনি বলেন, দেশের সংবিধান প্রতিটি নাগরিককে জীবিকা নির্বাহের জন্য দেশের যেকোনো প্রান্তে অবাধে বিচরণের অধিকার দিয়েছে, তাই এই অধিকার রক্ষা করা উচিত।