এশিয়া কাপে বাদ পড়লেন সঞ্জু, জেনেনিন আজ ভারতীয় দলে খেলবেন কারা?

আজ এশিয়া কাপ ২০২৫-এ নিজেদের অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল। সূর্যকুমার যাদবের নেতৃত্বে টিম ইন্ডিয়া দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে মাঠে নামবে। তবে ম্যাচের আগে সবচেয়ে বড় প্রশ্ন হলো, দলে সঞ্জু স্যামসনের জায়গা হবে কি না।
পিচ রিপোর্ট ও দলীয় শক্তি দুবাইয়ের পিচ বরাবরই ব্যাটসম্যান ও বোলারদের সমানভাবে সাহায্য করে। শুরুতে ফাস্ট বোলাররা সুইং এবং মুভমেন্টের সুবিধা পেলেও, ম্যাচ যত এগোয়, স্পিনারদের ভূমিকা ততই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
কাগজে-কলমে ভারত অনেক বেশি শক্তিশালী। ব্যাটিং, বোলিং এবং অলরাউন্ডার বিভাগে টিম ইন্ডিয়া সংযুক্ত আরব আমিরশাহির তুলনায় অনেকটাই এগিয়ে। তবে সংযুক্ত আরব আমিরশাহি দলে তরুণ খেলোয়াড়ের সংখ্যা বেশি, যারা ভারতের মতো বড় দলের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা অর্জনের জন্য মুখিয়ে আছে। তাই তাদের কাছ থেকে অপ্রত্যাশিত কিছু আশা করা যেতেই পারে।
কোথায় দেখবেন ম্যাচ? ভারতে এশিয়া কাপের সব ম্যাচ সনি স্পোর্টস নেটওয়ার্কে সম্প্রচারিত হবে। এ ছাড়া, সনি এলআইভি (SonyLIV) অ্যাপে সরাসরি এই ম্যাচটি দেখা যাবে।
সম্ভাব্য একাদশ ভারত: অভিষেক শর্মা, তিলক ভার্মা, শুভমান গিল (সহ-অধিনায়ক), অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব (অধিনায়ক), জিতেশ শর্মা (উইকেটরক্ষক), আর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ।
সংযুক্ত আরব আমিরশাহি: মহম্মদ ওয়াসিম (অধিনায়ক), রাহুল চোপড়া (উইকেটরক্ষক), মহম্মদ ফারুক, আলিশান শরাফু, মহম্মদ জোনে, আসিফ খান, হর্ষিত কৌশিক, হায়দার আলী, সাগির খান, জুনায়েদ সিদ্দিকী, মহম্মদ রোহিদ।