দুর্গাপূজার আগেই পুজোর আমেজ, কাঁথিতে ঢাকের তালে মাতাল হবে শহর

পুজোর এখনও কিছুটা দেরি থাকলেও সেই উৎসবের আমেজ এখনই উপভোগ করতে চান? তাহলে আজই চলে যান কাঁথিতে। টিভি৯ বাংলা এবং পালস ক্যান্ডির উদ্যোগে ‘পুজোয় পালস’ ট্যাবলো আজ (বুধবার) কাঁথির দুটি জায়গায় আসছে, যা আপনাকে পুজোর ঢাকের আওয়াজ আর মন ভালো করে দেওয়া স্বাদ দেবে।

এবার ‘পুজোয় পালস’-এর তৃতীয় সিজন। এর এবারের থিম হলো ‘গোল কা মোল, গোলের মূল্য’। প্রথম দুটি বছরের অভূতপূর্ব সাফল্যের পর এবারও ট্যাবলো নিয়ে মানুষের উন্মাদনা তুঙ্গে। রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে এই ট্যাবলো এখন কাঁথিতে পৌঁছেছে।

কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ড: সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ট্যাবলোটি এখানে থাকবে।

কাঁথি প্রভাত কুমার কলেজ (পিকে কলেজ): বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্যাবলোটি কলেজের সামনে থাকবে।

এই ট্যাবলোর মূল আকর্ষণ হলো ঢাকের আওয়াজের সঙ্গে তেঁতুলের স্বাদে ভরা ‘পালস গোলমোল’ ক্যান্ডি। এই ক্যান্ডি খেয়ে অনেকেই তাদের ছোটবেলার স্মৃতি মনে করছেন। তাই আপনি যদি পুজোর আগেই সেই উৎসবের মেজাজ উপভোগ করতে চান, তাহলে আজই কাঁথির এই দুটি জায়গায় ঢুঁ মারতে পারেন।