শারীরিক অসুস্থতা না চোট? হঠাৎ গভীর রাতে হাসপাতালে কেন গেলেন রোহিত শর্মা? চিন্তায় ভক্তরা

উত্তরবঙ্গ সফরে গিয়ে চা বাগানের শ্রমিকদের দীর্ঘদিনের দাবি পূরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বুধবার জলপাইগুড়িতে একটি সরকারি অনুষ্ঠানে উত্তরবঙ্গের সাতটি জেলার চা বাগান এবং আদিবাসী শ্রমিকদের হাতে জমির পাট্টা তুলে দিলেন তিনি।

মুখ্যমন্ত্রীর এই সফর মূলত উত্তরবঙ্গের বিভিন্ন সরকারি পরিষেবা বিতরণ এবং উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা নিয়ে। জলপাইগুড়ি থেকে তিনি একাধিক নতুন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। এর আগে পূর্ব বর্ধমান থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য জমির পাট্টা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার শিলিগুড়ি পৌঁছানোর পর থেকেই মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক শুরু করেন। তিনি উত্তরবঙ্গের জেলাশাসকদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি সম্পর্কে রিপোর্ট নেন। সূত্র অনুযায়ী, ‘বাংলায় বাড়ি’, ‘কর্মশ্রী’ সহ একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্পের পারফরম্যান্স নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

আজ জলপাইগুড়ির এবিপিসি মাঠে এই বিশেষ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সকাল ১২টা নাগাদ মুখ্যমন্ত্রী ‘উত্তরকন্যা’ থেকে এই কর্মসূচিতে যোগ দেন। চা শ্রমিকদের জমির পাট্টা দেওয়ার এই সিদ্ধান্ত আসন্ন ভোটের আগে তৃণমূল সরকারের একটি বড় পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর কলকাতায় ফেরার কথা রয়েছে।