রিজার্ভ ব্যাঙ্কে গ্রেড বি অফিসার নিয়োগ! মোট ১২০টি শূন্যপদ, আবেদন ১৮ সেপ্টেম্বর থেকে

যারা ব্যাঙ্ক চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য সুখবর। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) তিনটি ভিন্ন ক্যাটাগরিতে মোট ১২০টি গ্রেড বি অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগ প্রক্রিয়া শুরু হবে আগামী ১৮ সেপ্টেম্বর এবং চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১২০টি শূন্যপদ রয়েছে:
অফিসারস ইন গ্রেড বি (ডিআর) জেনারেল: ৮২টি
ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যান্ড পলিসি রিসার্চ (DEPR): ১৭টি
ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট (DSIM): ২০টি
এই পদগুলির জন্য আবেদন করতে হলে প্রার্থীদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে:
গ্রেড বি (ডিআর) জেনারেল: অর্থনীতি বা ফাইন্যান্সে স্নাতকোত্তর ডিগ্রি অথবা পিজিডিআইএম/এমবিএ ডিগ্রি।
ডিআইএসএম: স্ট্যাটিস্টিক্স বা গণিতে ন্যূনতম ৫৫% নম্বরসহ স্নাতকোত্তর ডিগ্রি।
পরীক্ষা দুটি ধাপে হবে। প্রথম দুটি ক্যাটাগরির জন্য প্রথম ধাপের লিখিত পরীক্ষা হবে ১৮ ও ১৯ অক্টোবর, এবং দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে ৬ ও ৭ ডিসেম্বর। পরীক্ষা সম্পূর্ণরূপে অনলাইনে অনুষ্ঠিত হবে।
শীঘ্রই রিজার্ভ ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, যেখানে যোগ্যতার মাপকাঠি, নির্বাচন প্রক্রিয়া, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া থাকবে।