দুর্গাপুজোর আমেজ নিয়ে শহর ও শহরতলিতে ‘গোল কা মোল’-এর ছোঁয়া, পথে tv9-এর বিশেষ ট্যাবলো

দুর্গাপূজার কাউন্টডাউন শুরু, আর এই বিশেষ সময়ে বাঙালির উৎসবের মেজাজকে আরও রঙিন করতে পথে নেমেছে tv9 বাংলা-র বিশেষ ট্যাবলো ‘পুজোয় পালস’। এবছর এই জনপ্রিয় ক্যাম্পেইনের তৃতীয় সিজনের থিম ‘গোল কা মোল’, অর্থাৎ ‘গোলের মূল্য’। এই থিমের মাধ্যমে বাংলার সংস্কৃতিতে গোলাকৃতি জিনিসের গুরুত্ব তুলে ধরা হয়েছে। নারীর সৌন্দর্যের প্রতীক টিপ থেকে শুরু করে পুজোর অপরিহার্য উপাদান থালা, ঢাক, এমনকি বাঙালির প্রিয় রসগোল্লা—সবই এই ‘গোল’-এর অংশ।

‘পুজোয় পালস’ নিয়ে উচ্ছ্বসিত জনতা
গত দুই বছরে ‘পুজোয় পালস’ সাধারণ মানুষের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছে। সেই সাফল্যের ধারা বজায় রেখে এবারও ট্যাবলোগুলি রাজ্যের বিভিন্ন জেলায় পৌঁছে যাচ্ছে। ইতিমধ্যেই এই ট্যাবলো বারাসতে পৌঁছেছে, আর তাকে ঘিরে মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

অনেকেই tv9-এর এই উদ্যোগের প্রশংসা করছেন। ট্যাবলোর কাছে আসা দর্শকরা ‘পালস গোলমোল’ ফ্লেভার খেয়ে ছেলেবেলার স্মৃতিতে ডুব দিচ্ছেন। কেউ বলছেন, “তেঁতুল তেঁতুল লাগছে”, আবার কেউ বলছেন, “খেয়ে খুব ভালো লাগল।” এই মিষ্টি এবং টক স্বাদের মিশ্রণ যেন ফিরিয়ে আনছে স্কুলের সামনে থেকে মাত্র ২ টাকা দিয়ে আচার কিনে খাওয়ার মজার দিনগুলো।

এই বিশেষ ট্যাবলোর মাধ্যমে শুধু একটি থিম প্রচার করা হচ্ছে না, বরং দুর্গাপূজার এক ভিন্ন মেজাজ ও গন্ধ ছড়িয়ে দেওয়া হচ্ছে বাংলার কোণায় কোণায়।