“পশ্চিমবঙ্গ সরকার ইসলাম সংগঠনগুলির কাছে মাথা নত করেছে”- জাভেদ আখতারের মন্তব্যে বিতর্ক

জনপ্রিয় গীতিকার জাভেদ আখতারকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোয় পশ্চিমবঙ্গ উর্দু অ্যাকাডেমি আয়োজিত একটি সাহিত্য উৎসব বাতিল করা হয়েছে। রাজ্যের কিছু ইসলাম সংগঠন এর প্রতিবাদ করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই ঘটনায় রাজ্য সরকারের কড়া সমালোচনা করেছেন জাভেদ আখতার। তিনি বলেন, “২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ সরকার ইসলাম সংগঠনগুলির কাছে মাথা নত করেছে।”

পশ্চিমবঙ্গ উর্দু অ্যাকাডেমি ৩১ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত ‘উর্দু ইন হিন্দি সিনেমা’ শীর্ষক একটি সাহিত্য উৎসবের আয়োজন করেছিল। এই উৎসবে প্রধান অতিথি হিসেবে জাভেদ আখতারকে আমন্ত্রণ জানানো হয়েছিল, যেখানে তার ‘মুশায়রা’ নিয়ে একটি বিশেষ ভাষণ দেওয়ার কথা ছিল।

জাভেদ আখতারের এই আমন্ত্রণের খবর ছড়িয়ে পড়তেই জামিয়াত উলেমা-ই-হিন্দ এবং ওহয়াহিন ফাউন্ডেশনের মতো কিছু ইসলামিক সংগঠন এর বিরোধিতা করে। তাদের অভিযোগ, জাভেদ আখতার এমন একজন মানুষ যিনি ধর্ম এবং ঈশ্বরের বিরুদ্ধে কথা বলেন, তাই তাকে উর্দু উৎসবে আমন্ত্রণ জানানো উচিত নয়। তারা হুমকি দেয় যে যদি উৎসব বাতিল করা না হয়, তাহলে তারা রাজ্যজুড়ে বড় ধরনের বিক্ষোভ করবে। ২০০৭ সালে লেখিকা তসলিমা নাসরিনের বিরুদ্ধে যে ধরনের আন্দোলন হয়েছিল, জাভেদ আখতারের বিরুদ্ধেও সেই একই ধরনের আন্দোলন হবে বলে তারা জানায়। এই হুমকির পরেই উর্দু অ্যাকাডেমি উৎসবটি বাতিল করার সিদ্ধান্ত নেয়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy