এক বোরখা পরা মহিলাকে প্রকাশ্য রাস্তায় যৌন হেনস্তা করার অভিযোগে এক যুবককে পুলিশ ‘এনকাউন্টার’ করে গ্রেপ্তার করেছে। উত্তরপ্রদেশের মোরাদাবাদে ঘটে যাওয়া এই ঘটনায় অভিযুক্তের পায়ে গুলি লেগেছে।
সম্প্রতি একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যেখানে দেখা যায় এক যুবক পিছন থেকে এসে বোরখা পরা এক মহিলাকে জাপটে ধরে এবং তার সঙ্গে চূড়ান্ত অসভ্যতা করে। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। পুলিশ দ্রুত অপরাধীর খোঁজে তল্লাশি শুরু করে।
তদন্তে নেমে মোরাদাবাদের নাগফানি এলাকা থেকে আদিল নামের ওই যুবককে শনাক্ত করে পুলিশ। তাকে গ্রেপ্তার করতে গেলে সে পালানোর চেষ্টা করে। এই সময় পুলিশ তাকে লক্ষ্য করে গুলি চালায়, যা তার পায়ে লাগে। আহত অবস্থায় আদিলকে গ্রেপ্তার করা হয় এবং হাসপাতালে ভর্তি করা হয়।
আদিলের কাছ থেকে নম্বরপ্লেটহীন একটি মোটরসাইকেল, গুলি ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় পুলিশ আবারও স্পষ্ট করে দিয়েছে যে, মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করলে তার কোনো ক্ষমা নেই। পায়ে গুলি লাগা অবস্থায় আদিলের চিকিৎসা চলছে। এই কঠোর পদক্ষেপের মাধ্যমে পুলিশ নারীদের নিরাপত্তা নিশ্চিত করার বার্তা দিয়েছে।
UP : मुरादाबाद में नारी सुरक्षा का Video –
एक मनचला आया, पीछे से बुर्के वाली महिला को बाहों में पकड़ा, ब्रेस्ट दबाए और भाग निकला !! pic.twitter.com/v0s8qO1YrB
— Sachin Gupta (@SachinGuptaUP) August 4, 2025





