OMG! ৫৭ লক্ষ টাকার কয়েন ভর্তি ট্রাক উল্টে গেল, তবে ঘটলো বড় চমৎকার! জেনেনিন বিস্তারিত

বেঙ্গালুরুর এক রাতের অন্ধকারে ঘটল এক চাঞ্চল্যকর দুর্ঘটনা। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) টাঁকশাল থেকে রায়চুর যাচ্ছিল ৫৭ লক্ষ টাকা মূল্যের কয়েন বোঝাই একটি ট্রাক। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই নেলামঙ্গলা তালুকের কাছে সেটি উল্টে গেল রাস্তার ধারের এক গভীর খাদে। যদিও ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেছেন ট্রাকের চালক।

মঙ্গলবার রাতে নেলামঙ্গলা তালুকের রায়ার পাল্যা গেটের কাছে ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, ট্রাকটি ব্যাক করার সময় চাকার চাপে রাস্তার ধারে থাকা একটি মাটির ঢিবি ধসে যায়। এর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে পড়ে উল্টে যায়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নেলামঙ্গলা ট্র্যাফিক পুলিশ। একইসঙ্গে খবর দেওয়া হয় রিজার্ভ ব্যাঙ্ককেও। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন RBI-এর পদস্থ আধিকারিকরা।

প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনার সময় ট্রাকটিতে ১ টাকা ও ২ টাকার কয়েন ভরা বস্তা ছিল, যার মোট মূল্য প্রায় ৫৭ লক্ষ টাকা। তবে বড়সড় ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে কারণ ট্রাকের ডালাটি শক্ত করে আটকানো ছিল। ফলে ট্রাকটি উল্টে গেলেও একটিও কয়েন রাস্তায় ছড়িয়ে পড়েনি। পুলিশ জানায়, গভীর রাতে দুর্ঘটনা ঘটায় কোনো লুটপাটের ঘটনাও ঘটেনি, যা সাধারণত এমন পরিস্থিতিতে ঘটে থাকে।

নেলামঙ্গলা ট্র্যাফিক পুলিশের তৎপরতায় একটি ক্রেন দিয়ে লরিটিকে খাদ থেকে তোলার ব্যবস্থা করা হয়। পরে ট্রাকের ভিতরে থাকা কয়েনগুলি পরীক্ষা করে RBI আধিকারিকরা জানান, আপাতত কোনও কয়েন খোয়া যাওয়ার সম্ভাবনা কম। তবে চূড়ান্ত হিসাব খতিয়ে দেখতে কিছুটা সময় লাগবে। এই ঘটনা রিজার্ভ ব্যাঙ্কের নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি দুর্ঘটনার সময় পুলিশের দ্রুত প্রতিক্রিয়ার গুরুত্বকেও সামনে নিয়ে এসেছে।