‘তারকাটা কল্যাণ বেশি সেকুলারিজম মারাবেন না!’ TMC নেতাকে কটাক্ষ দিলীপের

২১শে জুলাই তৃণমূলের মেগা সমাবেশের পাল্টা হিসেবে খড়্গপুরে ঝড় তুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করে তিনি রাজনৈতিক মহলে নতুন করে উত্তাপ ছড়িয়েছেন।

সোমবার তৃণমূলের একুশে জুলাইয়ের মঞ্চ যখন সরগরম, তখনই তার পাল্টা হিসেবে খড়গপুরের জনসভায় নিজের মতো করে কর্মসূচি করেন দিলীপ ঘোষ। সেখানেই তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সরাসরি ‘তারকাটা’ বলে আক্রমণ করেন, যা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।

তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও এদিন চরম তুলোধোনা করেন দিলীপ ঘোষ। বাংলার জাতিসত্ত্বা, বাংলা ভাষা এবং অনুপ্রবেশকারীদের নিয়ে মমতার মন্তব্যের তীব্র সমালোচনা করেন তিনি। দিলীপের এই আক্রমণাত্মক ভঙ্গিমা আবারও প্রমাণ করল যে, তিনি নিজের অবস্থানে অনড় এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে বিন্দুমাত্র পিছপা নন।

পর্যবেক্ষকদের মতে, দিলীপ ঘোষের এই খড়গপুর কর্মসূচি এবং তাঁর ঝাঁঝালো মন্তব্যগুলি প্রমাণ করে যে, তিনি রাজ্য বিজেপির অন্দরে নিজের প্রভাব ধরে রাখতে বদ্ধপরিকর এবং দলের অভ্যন্তরে তাঁর ‘বিদ্রোহী’ ভাবমূর্তি নিয়ে যে জল্পনা চলছিল, তার অবসান ঘটিয়েছেন। এই ঘটনা আগামী দিনে রাজ্য রাজনীতিতে আরও উত্তাপ ছড়াবে বলেই মনে করা হচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy