‘কালা জাদু’র নামে নগ্ন ছবি ভাইরাল! জামাইয়ের প্রতারণা ও ব্ল্যাকমেলের শিকার স্ত্রী-শাশুড়ি

শ্যালকের বিয়েতে ‘কালা জাদু’র নামে নিজের স্ত্রী এবং শাশুড়িকে নগ্ন করে ছবি তোলার পর তা আত্মীয়দের হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেওয়ার মতো এক ভয়ংকর ও বিকৃত অভিযোগে মুম্বাইয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। বছর ৩০-এর এক জামাইয়ের বিরুদ্ধে ওঠা এই অভিযোগে স্তম্ভিত গোটা দেশ। বৃহস্পতিবার মুম্বাইয়ের ভাসি থানায় এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

পিটিআই সূত্রে খবর, অভিযুক্ত জামাই শ্যালকের বিয়ে হচ্ছিল না বলে একটি অজুহাত তৈরি করে। এরপর সে তার স্ত্রী ও শাশুড়িকে বোঝায় যে, ‘কালা জাদু’ বা কালো জাদু করলেই নাকি ছেলের বিয়ে হবে। এই ‘কালা জাদু’ সম্পন্ন করার জন্য তার শর্ত ছিল আরও ভয়ানক – স্ত্রী ও শাশুড়িকে নগ্ন হয়ে নির্দিষ্ট কিছু আচার-অনুষ্ঠান পালন করতে হবে। অভিযোগ, এক প্রকার বাধ্য হয়েই তাঁরা জামাইয়ের এই শর্ত মেনে নেন। এর কিছু দিনের মধ্যেই তাঁরা আবিষ্কার করেন যে, তাঁদের সেই নগ্ন ছবি আত্মীয়-স্বজনের হোয়াটসঅ্যাপ নম্বরে ভাইরাল হয়ে ঘুরছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির বাড়ি উত্তর প্রদেশের দেবরিয়া এলাকায়। তবে সে নবি মুম্বাই এলাকায় বসবাস করত। চলতি বছরের এপ্রিল মাস থেকে জুলাই মাসের মধ্যে এই বর্বরোচিত ঘটনাটি ঘটে। ভাসি থানার এক আধিকারিক জানান, গত ১৫ই এপ্রিল অভিযুক্ত ব্যক্তি তার স্ত্রী এবং শ

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy