বিবাহিত পুরুষের প্রতিই বেশি আকৃষ্ট হন নারীরা, চাঞ্চল্যকর গবেষণার তথ্য

সঙ্গীনির সন্ধানে থাকা অবিবাহিত নারীদের জন্য হয়তো এটি একটি অবাক করা তথ্য, কিন্তু নতুন এক গবেষণা বলছে, বিবাহিত পুরুষের প্রতিই নারীরা বেশি আকৃষ্ট হন। ‘জার্নাল অব হিউম্যান নেচার’ নামক একটি বিজ্ঞান বিষয়ক পত্রিকায় প্রকাশিত এক তত্ত্ব অনুযায়ী, প্রায় ৯০ শতাংশ নারী এমন পুরুষদের পছন্দ করেন, যারা বিবাহিত। এই ঘটনাকে গবেষকরা ব্যাখ্যা করেছেন ‘সঙ্গী নির্ণয়ের অনুকরণ’ (Mate Copying) বলে।
‘সঙ্গী নির্ণয়ের অনুকরণ’ তত্ত্ব কী বলছে?
এই তত্ত্ব অনুসারে, অনেক ক্ষেত্রেই একজন নারী অন্য একজন নারীকে অনুকরণ করেন। অর্থাৎ, যখন একজন পুরুষকে কোনো নারীর কাছে আকর্ষণীয় মনে হয়, তখন অন্য নারীরাও তাকে আকর্ষণীয় ব্যক্তি বলে ধরে নেন। বিশেষ করে অল্পবয়সী নারীরা বিবাহিত বা অন্য সম্পর্কে থাকা পুরুষদের অভিজ্ঞ ও সুরক্ষিত মনে করেন। গবেষকদের মতে, শারীরিক আকর্ষণের থেকেও নারীরা মানসিক আকর্ষণকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন।
কেন বিবাহিত পুরুষদের প্রতি নারীদের এই আকর্ষণ?
গবেষকরা এর পেছনে বেশ কিছু কারণ চিহ্নিত করেছেন:
অন্যের অভিজ্ঞতা: একজন পুরুষ যখন কোনো নারীর কাছে আকর্ষণের কেন্দ্র হয়ে ওঠেন, তখন অন্য নারীরাও তাঁকে আকর্ষণীয় ব্যক্তি বলে মনে করেন। অন্য নারীর ইতিবাচক অভিজ্ঞতা ওই পুরুষের প্রতি কারও আকর্ষণের কারণ হতে পারে।
নির্ভরযোগ্যতা ও অঙ্গীকার: বিবাহিত পুরুষরা বেশি নির্ভরযোগ্য বলে মনে করেন অধিকাংশ নারী। কারণ ওই পুরুষ একটি সম্পর্কে তার নির্ভরযোগ্যতা প্রমাণ করেছেন। অঙ্গীকার ও প্রতিশ্রুতি রক্ষাকারী পুরুষের প্রতি নারীরা সহজেই আকৃষ্ট হন। এটি তাদের কাছে সম্পর্কের স্থায়িত্বের ইঙ্গিত বহন করে।
অভিজ্ঞতা ও পরিণতমনস্কতা: বিবাহিত পুরুষদের অভিজ্ঞতা ও পরিণতমনস্কতা অনেক ক্ষেত্রেই নারীদের আকৃষ্ট করে। সম্পর্কের বিভিন্ন মোড় সামলে নিতে বিবাহিত পুরুষরা অবিবাহিতদের চেয়ে বেশি সক্ষম বলে মনে করেন নারীরা।
স্থায়ী সম্পর্কের সম্ভাবনা: বিবাহিত বা একবার সম্পর্কে জড়িয়েছেন এমন পুরুষরা বারবার সম্পর্কে জড়াতে দ্বিধাবোধ করেন, যা সম্পর্ককে স্থায়িত্ব দিতে পারে। অন্যদিকে, অবিবাহিত পুরুষদের চঞ্চলতা অনেক ক্ষেত্রেই নারীদের পছন্দসই নয়।
নিষিদ্ধ আকর্ষণ: বিবাহিত পুরুষদের পরকীয়ায় জড়ানো বড় এক ঝুঁকি। যখন কোনো পুরুষ পরকীয়ায় জড়িয়ে পড়েন, তার মানে হলো, দ্বিতীয় নারীর জন্য বড়সড় ঝুঁকি নিতেও প্রস্তুত তিনি। এই নিষিদ্ধ আকর্ষণে অনেক নারীই আকৃষ্ট হন বিবাহিত পুরুষদের প্রতি। এটি এক ধরনের রোমাঞ্চের অনুভূতি তৈরি করে।
এই গবেষণাটি প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে বিবাহিত পুরুষদের প্রতি নারীদের আকর্ষণের পেছনের মনস্তাত্ত্বিক কারণগুলো তুলে ধরেছে।