ওমর আব্দুল্লাহ ক্যাবিনেটে মেগা রদবদল! একধাক্কায় শপ থ নিলেন ৪ নতুন মন্ত্রী, জম্মু-কাশ্মীরে বড় চমক?

শ্রীনগরের লোক ভবনে আয়োজিত এক জমকালো শপথ গ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নিজের মন্ত্রিসভার সম্প্রসারণ ঘটালেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। মঙ্গলবার কেন্দ্রশাসিত অঞ্চলের উপ-রাজ্যপাল মনোজ সিনহা নতুন ৪ জন মন্ত্রীকে পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান। ক্যাবিনেটে অন্তর্ভুক্ত হওয়া ন্যাশনাল কনফারেন্সের (NC) ৪ জন বর্ষীয়ান বিধায়ক হলেন—ত্রেহগামের বিধায়ক মীর সাইফুল্লাহ, খানিয়ারের বিধায়ক আলী মোহাম্মদ সাগর, হাব্বা কাদালের বিধায়ক শামীমা ফেরদৌস এবং পাহালগামের বিধায়ক আলতাফ আহমেদ ওয়ানি।

শপথ নেওয়ার পর দলের শীর্ষ নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ত্রেহগামের বিধায়ক মীর সাইফুল্লাহ। তিনি জানান যে, জম্মু-কাশ্মীরের আপামর সাধারণ মানুষের নানাবিধ সমস্যা ও সামাজিক অসুবিধা দূর করাই হবে নতুন মন্ত্রিসভার মূল লক্ষ্য। সেই সাথে তৃণমূলে দলকে আরও মজবুত করতে তারা নিরলস কাজ করে যাবেন।

অন্যদিকে, জম্মু-কাশ্মীরের উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন যে, এই মন্ত্রিসভা সম্প্রসারণের মাধ্যমে নির্বাচন পূর্বে ন্যাশনাল কনফারেন্স সাধারণ জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেছে। ওমর আব্দুল্লাহর এই দূরদর্শী সিদ্ধান্তের ফলে প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা বাড়বে এবং সাধারণ মানুষের অধিকার সুনিশ্চিত হবে।