YouTube-এ চ্যানেল ব্যান হওয়া থেকে বাঁচতে কী আপলোড করা উচিত নয়, জেনেনিন

বর্তমানে ইউটিউব সবচেয়ে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম। এখানে কোটি কোটি গ্রাহক প্রতিদিন বিভিন্ন ধরনের ভিডিও দেখেন এবং আপলোড করেন। অনেকেই এই প্ল্যাটফর্ম থেকে নিয়মিত ভিডিও আপলোড করে অর্থ উপার্জন করছেন। তবে, ইউটিউবের কিছু নির্দিষ্ট নিয়ম আছে, যা লঙ্ঘন করলে আপনার চ্যানেল যেকোনো সময় নিষিদ্ধ হতে পারে। তাই, কিছু বিশেষ ধরনের ভিডিও আপলোড করা থেকে সবসময় বিরত থাকা উচিত। আসুন জেনে নিই, ইউটিউবে কী ধরনের ভিডিও আপলোড করা উচিত নয়:

অশান্তি সৃষ্টিকারী ভিডিও: যে সকল ভিডিও সমাজে অশান্তি সৃষ্টি করে বা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ তৈরি করে, সেই ধরনের ভিডিও আপলোড করা উচিত নয়।

অন্যের কন্টেন্ট: অন্য কারো তৈরি করা ভিডিও আপলোড করলে আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসতে পারে এবং চ্যানেলটি নিষিদ্ধ হতে পারে।

মানহানিকর ভিডিও: এমন কোনো ভিডিও আপলোড করা উচিত নয় যা অন্যের সম্মানহানি করে বা ব্যক্তিগত আক্রমণ করে। প্রত্যেকেরই নিজস্ব মতামত প্রকাশের স্বাধীনতা থাকলেও, অন্যের সম্মান রক্ষা করা জরুরি।

কুরুচিপূর্ণ বিষয়: ভিউ বাড়ানোর জন্য কুরুচিপূর্ণ কথা, ব্যক্তিগত আক্রমণ, অপপ্রচার অথবা সাইবার বুলিংয়ের মতো বিষয়গুলি ব্যবহার করা উচিত নয়। এই ধরনের থাম্বনেইল ব্যবহার করাও উচিত না।

ধর্মীয় বিদ্বেষ: ধর্মীয় বিষয়ে কটূক্তি বা বিদ্বেষ ছড়ায় এমন কোনো ভিডিও আপলোড করা উচিত নয়।

মিথ্যা তথ্য: কোনো মিথ্যা তথ্য, যেমন – কারো মৃত্যু সংবাদ, নির্বাচনে জয়লাভ বা কোনো প্রাকৃতিক দুর্যোগ নিয়ে ভুল তথ্য ছড়ানো উচিত নয়।

প্রাণী নির্যাতনের ভিডিও: ইউটিউবে কোনো ধরনের প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা বা নির্যাতনের ভিডিও আপলোড করা উচিত নয়। যদি কোনো চ্যানেলে পশুদের বিষয়ে কোনো ভিডিও থাকে, তবে সেখানে তাদের প্রতি যথাযথ যত্ন ও সুরক্ষা দেখানো উচিত।