দাঁড়িয়ে প্রস্রাব করা কি পুরুষদের জন্য ক্ষতিকর? গবেষণায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য!

প্রায়শই পুরুষদের দাঁড়িয়ে প্রস্রাব করতে দেখা যায়, যা একটি সাধারণ অভ্যাস। তবে একাধিক গবেষণায় দেখা গেছে, এই অভ্যাস শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। দাঁড়িয়ে প্রস্রাব করার ফলে পুরুষদের কী কী গুরুতর স্বাস্থ্যঝুঁকি হতে পারে, আসুন জেনে নেওয়া যাক:
মূত্রথলিতে দূষিত পদার্থের জমাট বাঁধা
দাঁড়িয়ে প্রস্রাব করলে প্রস্রাবের দূষিত পদার্থগুলো মূত্রথলির নিচে গিয়ে জমা হয়। কিন্তু বসে প্রস্রাব করলে মূত্রথলিতে চাপ পড়ে, যার ফলে সহজেই এসব দূষিত পদার্থ শরীর থেকে বেরিয়ে যেতে পারে। দীর্ঘদিন দাঁড়িয়ে প্রস্রাব করলে প্রস্রাবের বেগও ধীরে ধীরে কমতে থাকে।
পেটের সমস্যা এবং শারীরিক অস্থিরতা
দাঁড়িয়ে প্রস্রাব করলে পেটের ওপরের অংশে কোনো চাপ পড়ে না। এর ফলে দূষিত বায়ু স্বাভাবিকভাবে শরীর থেকে বের হতে পারে না এবং উল্টো তা শরীরের ওপরের দিকে উঠে যায়। এতে শরীরের অস্থিরতা, রক্তচাপ বৃদ্ধি এবং হৃদস্পন্দনের গতি বেড়ে যেতে পারে।
কিডনিতে পাথর সৃষ্টির ঝুঁকি
দাঁড়িয়ে প্রস্রাব করার ফলে প্রস্রাবের দূষিত পদার্থগুলো শরীর থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে যেতে পারে না। সেগুলো মূত্রথলির নিচে গিয়ে জমা হতে থাকে। দীর্ঘদিন ধরে এই দূষিত পদার্থগুলো জমতে জমতে কিডনিতে পাথর সৃষ্টি করতে পারে, যা অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং গুরুতর স্বাস্থ্যগত সমস্যা।
দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি বৃদ্ধি
একাধিক গবেষণায় দেখা গেছে, যেসব পুরুষ নিয়মিত দাঁড়িয়ে প্রস্রাব করেন, শেষ জীবনে তাঁদের ডায়াবেটিস, জন্ডিস বা মারাত্মক কিডনির অসুখে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে।