প্রেমে পড়লেই রোগ পালায়? গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য!

প্রেম নিয়ে মানুষের ধারণার শেষ নেই। ছেলে-মেয়ে প্রেম করছে শুনলেই বহু বাবা-মা’কে কপালে ভাঁজ ফেলতে দেখা যায়। তাঁদের প্রচলিত ধারণা, প্রেম নাকি “মাথা খারাপ” করে দেয়! কিন্তু সাম্প্রতিক এক গবেষণা বলছে সম্পূর্ণ উল্টো কথা। গবেষকদের দাবি, প্রেম করলে নাকি শরীর থেকে কিছু রোগ পালাতে পারে!

আশ্চর্যজনক এই তথ্যের বিস্তারিত জেনে নিন:

প্রেমের হাত ধরে বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা
আমেরিকার একটি গবেষণায় দেখা গেছে, প্রেম করলে মানুষের হরমোন গ্রন্থি থেকে এমন কিছু হরমোন নিঃসৃত হয়, যা সর্দি লাগার প্রবণতা কমিয়ে দিতে পারে। ওই গবেষণায় আরও বলা হয়েছে যে, প্রেম করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা (ইমিউনিটি) বাড়ে। যে ভাইরাসের কারণে সর্দি লাগে, তার সঙ্গে মোকাবিলা করার ক্ষমতা অনেকটাই বেড়ে যায়।

মন ভালো তো শরীরও ভালো
গবেষকদের দাবি, প্রেম করলে মনও ভালো থাকে। আর খুশি থাকলে শরীরের রোগের প্রকোপ কম হয়। প্রেম করলে শরীর, মন, মেজাজ সবকিছুই সতেজ থাকে। নিজেকে সবসময় শক্তিশালী বলে মনে হয়। মানসিক উৎফুল্লতা শারীরিক সুস্থতার জন্য অত্যন্ত জরুরি, আর প্রেম সেই উৎফুল্লতা বাড়াতে সাহায্য করে।