ভালোবাসার প্রথম স্বীকারোক্তি: পুরুষরাই এগিয়ে, বলছে গবেষণা!

কখনও কখনও হঠাৎ দেখেই কারও প্রতি ভালো লাগা তৈরি হয়, আবার কখনও দীর্ঘদিনের পরিচয়ের পর, পরস্পরকে জানার মধ্যে দিয়ে জন্ম নেয় গভীর আকর্ষণ। ভালোবাসার এই অনুভূতি পৃথিবীর অন্যতম রহস্যময় বিষয়। আর এই গভীর অনুভূতির কথা প্রিয়জনকে জানানো নিঃসন্দেহে একটি কঠিন কাজ। কিন্তু কে প্রথম এই কঠিন কাজটি করে – পুরুষ নাকি নারী? এই প্রশ্ন বহু যুগ ধরে আলোচনার বিষয় হয়ে এসেছে।
সাম্প্রতিক গবেষণা এই কৌতূহলোদ্দীপক প্রশ্নের একটি উত্তর দিয়েছে।
গবেষণা কী বলছে?
‘সাজি জার্নাল অব সোশ্যাল অ্যান্ড পার্সোনাল রিলেশনশিপ’-এ প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। অস্ট্রেলিয়া, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, ফ্রান্স, পোল্যান্ড ও যুক্তরাজ্যের তিন হাজার ১০৯ জন নারী ও পুরুষের ওপর পরিচালিত এই গবেষণায় দেখা গেছে, পুরুষরাই প্রথমে ভালোবাসার প্রস্তাব দেয়।
গবেষণা অনুযায়ী, ‘আমি তোমাকে ভালোবাসি’ – এই তিনটি শব্দ প্রায় সকলকেই আনন্দিত করে তোলে, তবে তাদের প্রতিক্রিয়া ক্ষেত্রবিশেষে ভিন্ন হয়। পুরুষরা নারীদের চেয়ে অনেক আগে ভালোবাসার কথা স্বীকার করতে প্রস্তুত থাকে।
সময়ের ব্যবধান:
গবেষণার তথ্য বলছে, সম্পর্কে জড়ানোর মাত্র ৬৯ দিনের মধ্যেই পুরুষেরা ভালোবাসার কথা জানাতে চায়। অন্যদিকে, নারীরা ৭৭ দিনের আগে ভালোবাসার কথা স্বীকার করার চিন্তাও করেন না।
অর্থাৎ, ভালোবাসার কথা বলতে পুরুষরা গড়ে ১০৭ দিন সময় নেন, যেখানে নারীরা নেন ১২২ দিন। এর আগেও একটি গবেষণায় দেখা গেছে যে, মার্কিন পুরুষরা আগে প্রেমের কথা স্বীকার করে থাকেন।