কফি পাউডার কীভাবে রাখলে স্বাদ ও গন্ধ অটুট থাকবে একনজরে দেখেনিন

যাদের এক কাপ কফি ছাড়া সকাল কাটে না, তারা বাড়িতে বেশি পরিমাণে কফি মজুত করে রাখেন। তবে কফি পাউডার প্যাকেট থেকে ঢেলে রাখার পরে তা ঠিকমতো সংরক্ষণ করেন তো? আর শিশিতেই যদি কফি কেনেন, তাহলে সেটিও ঠিকমতো রাখতে হবে না হলে শিশির নিচে কফি দলা পাকিয়ে থাকবে।
কফি দীর্ঘ সময় তাজা রাখতে অনেকেই আবার শিশি ফ্রিজে ঢুকিয়ে রাখেন। ভুলেও এটা করবেন না। এতে কফির স্বাদ ও গুণমান দুই-ই নষ্ট হয়ে যাবে। তাই কফি কীভাবে রাখলে বহুদিন ভালো থাকবে জেনে নিন।

১. আর্দ্র বাতাসে কফি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই সবসময় এয়ারটাইট কৌটোতেই কফি রাখা উচিত। কাচের শিশি, কাঠের বা সেরামিকের পাত্রে কফি রাখতে পারেন। প্যাকেটে রেখে দিলে হাওয়া ঢুকে দলা পাকিয়ে যেতে পারে। কৌটোর ঢাকনা ভালো ভাবে বন্ধ রাখতে হবে।

২. কফির কৌটা এমন জায়গায় রাখুন যেখানে খুব বেশি রোদ আসে না। জানালার ধারে অথবা গ্যাস অভেনের কাছে কফির কৌটো রাখবেন না। খুব বেশি আলো ও তাপ লাগলে কফি দ্রুত নষ্ট হয়ে যাবে।

৩. খুব শৌখিন কাচের জার বা শিশিতে কফি রাখবেন না। এমন কাচের শিশি বেছে নিতে হবে যার ভিতরে বাতাস না ঢুকতে পারে। তাহলে বেশি দিন কফি টাটকা থাকবে।

৪. চড়া গন্ধযুক্ত কোন খাবার কিংবা মসলার সঙ্গে কফি রাখা যাবে না। ঝাঁঝালো সেই গন্ধ অচিরেই কফির সুগন্ধ নষ্ট করে দিতে পারে।

৫. কফির পাউডারের সবটা একই কৌটোতে ঢালবেন না। এতে কফি তাড়াতাড়ি দলা পাকিয়ে যাবে। বরং আলাদা আলাদা পাত্রে সংরক্ষণ করুন।

অন্যান্য পচনশীল খাবারের মতো কফির কিন্তু নির্দিষ্ট কোনো মেয়াদ হয় না। সঠিক ভাবে সংরক্ষণ করতে জানলে কফি বিন্‌স বা কফি গুঁড়ো বছরের পর বছর একই রকম ভাবে ভালো থাকতে পারে। সেই কফি খেলে পেটের সমস্যা হওয়ারও কথা নয়।

জানা যায়, ১৯৮২ সালে বোস্টন থেকে লিসবনগামী একটি বিমানে পুডিং খেয়ে ‘ফুড পয়জনিংয়ের’ শিকার হন বিমানটির ১০ জন ক্রু, পাইলট, কো-পাইলট ও ফ্লাইট প্রকৌশলীসহ সবাই। যদিও পরবর্তীতে বিমানটি গন্তব্যস্থল লিসবনে না পৌঁছে বোস্টনেই জরুরি অবতরণ করে। সে ঘটনার পরই বিমান সংস্থাগুলো নিয়ম করে দেন যে, পাইলটদের খাবারের তালিকা হবে ভিন্ন। সে তালিকায় মাছ, মাংস বা পাকস্থলির জন্য ক্ষতিকর কোনো খাবার সরবরাহ করা যাবে না।

শুধু তাই নয়, পাইলট ও কো-পাইলটের খাবারের তালিকাও হয় ভিন্ন। যাতে কেউ একজন অসুস্থ হলেও অপরজন বাকি দায়িত্ব পালন করতে কোনো বেগ পেতে না হয়। এছাড়াও আকাশপথে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে ককপিটে পাইলটের সঙ্গে কে কে থাকবেন, তা-ও নির্ধারিত করে দেন ফ্লাইটের ক্যাপ্টেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy