শরীরে কোলেস্টেরল বেড়েছে? পায়ের কিছু উপসর্গ দেখলে বুঝবেন

উচ্চ কোলেস্টেরল হৃদ্‌রোগের সাধারণ ঝুঁকিগুলোর মধ্যে একটি। ২০১৭ সালের একটি সমীক্ষায় দেখা যায়, শহরে ২৫-৩০ শতাংশ মানুষ এবং গ্রামে প্রায় ১৫-২০ শতাংশ মানুষের উচ্চ কোলেস্টেরল রয়েছে। ফলে উচ্চ কোলেস্টেরল বা হাইপারকোলেস্টেরোলেমিয়া জনমানসের কাছে একেবারে অপরিচিত বিষয় নয়।

উচ্চ কোলেস্টেরল বা হাইপারকোলেস্টেরোলেমিয়া জনমানসের কাছে একেবারে অপরিচিত বিষয় নয়। এই রোগে রক্তপ্রবাহে অতিরিক্ত কোলেস্টেরল দেখা যায়। এই বাড়তি কোলেস্টেরল রক্তপ্রবাহের স্বাভাবিক চলাচলে বাধা দেয়। হৃদ্‌রোগের পাশাপাশি বাড়িয়ে তোলে হৃদ্‌যন্ত্র বিকল হয়ে যাওয়ার ঝুঁকিও। এই রোগ হাইপারলিপিডেমিয়া নামেও পরিচিত।

চিকিৎসকরা বলছেন, এই অসুখের প্রবণতা আছে কি না, বা এরই মধ্যে রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গিয়েছে কি না, তা বুঝতে সব সময় রক্ত পরীক্ষা পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন হয় না। বরং পায়ের কিছু উপসর্গ দেখলে বোঝা যায়, শরীরে কোলেস্টেরল বেড়েছে? চলুন তবে জেনে নেয়া যাক উপসর্গগুলো কি কি-

>>> পায়ের পাতা মাঝেমাঝে অসাড় হয়ে যাওয়া।

>>> হাঁটতে হাঁটতে পায়ের জোর কমে যাওয়া।

>>> হাঁটাহাঁটি বা সিঁড়ি বেয়ে ওঠার পরে পায়ের পেশিতে টান ধরা।

>>> পায়ের আঙুল কোনো ক্ষত শুকোতে দেরি হওয়া।

>>> ধীর গতিতে পায়ের লোমের বৃদ্ধি।

কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলা জরুরি। প্রতিদিন খাদ্যতালিকায় কিছু কিছু বদল আনা জরুরি।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy