চিয়া সিড খেলে কি আসলেই উপকার মেলে, যা বলছেন পুষ্টিবিদ! একঝলকে দেখেনিন

সুস্থ থাকার জন্য স্বাস্থ্যকর খাবার খাওয়া খুবই জরুরী। স্বাস্থ্যসচেতন অনেকেই তাই খাদ্যতালিকায় পুষ্টিকর খাবার রাখেন। আর পুষ্টিকর খাবার হিসেবে সময়ের সঙ্গে জনপ্রিয়তা পাচ্ছে চিয়া সিড। সালভিয়া হিসপানিকা নামক মিন্ট প্রজাতির উদ্ভিদের বীজ চিয়া সিড। আমাদের শরীরে চিয়া সিড কি ভূমিকা রাখে সে বিষয়ে অনেকেই জানে না। মার্কিন সাস্থ্যবিশ্যক ওয়েব সাইট হেলথলাইনে চিয়া সিডের বিভিন্ন বিষয় নিয়ে কথে বলেছেন পুষ্টিবিদরা।

পুষ্টি্গুণে ভরপুর: পুষ্টিবিদরা বলছেন চিয়া সিডের পুষ্টিগুণ অনেক। পুষ্টিগুণের কারনে একে সুপারফুড বলা হয়। চিয়া সিডে আছে, এতে আছে কোয়েরসেটিন, কেম্পফেরল, ওমেগা-৩ ফ্যাটি এসিড, ক্লোরোজেনিক অ্যাসিড ও ক্যাফিক এসিড নামক অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, এবং দ্রবণীয় ও অদ্রবণীয় খাদ্য আঁশ।

ওজন কমাতে: যারা ওজন কমাতে চান তাদের জন্য চিয়া সিড দারুণ উপকারী। পুষ্টিবিদরা বলেন, চিয়া সিডে প্রচুর পরিমান ফাইবার আছে। সারাদিনে নিয়ম করে চিয়া সিড খেলে অনেক সময় পেট ভরা থাকে যার ফলে ঘনঘন ক্ষুধা লাগে। চিয়া সিড খেলে পুষ্টির অভাব হয় না আবার পেট ভরা থাকে তাই কোনো ঝামেলা ছাড়াই ওজন নিয়ন্ত্রণে আসে।

হৃদরোগ থেকে দূরে থাকা: হৃদযন্ত্র ভালো রাখতে ভূমিকা রাখে। পুষ্টিণে ভরপুর চিয়া সিডে রয়েছে স্বাস্থ্যের জন্য উপকারী উপাদান। এর মধ্যে থাকা কোয়েরসেটিন নামের অ্যান্টি–অক্সিডেন্ট হার্ট ভালো রাখতে সহায়ক। ফাইবার আর ওমেগা–৩ ফ্যাটি অ্যাসিড হৃদরোদ রোগ প্রতিরোধে উপকারী। এটা কোলেস্টেরলের মাত্রা কমিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। হৃদরোগ থেকে দূরে থাকতে নিয়মিত চিয়া সিড খেতে বলেন পুষ্টিবিদরা।

হাড় মজবুত করে: চিয়া সিডে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। এছাড়াও এতে আছে ম্যাগনেশিয়াম আর ফসফরাস। এসব উপাদান হাড় মজবুত রাখতে ভূমিকা রাখে। হাড় সমস্ওযা এড়াতে নিয়মিত চিয়া সিড খেতে পরেন।

রক্তে শর্করার মাত্রা ঠিক রাখে: যাদের ডায়েবেটিস আছে তাদের চিয়া সিড খেতে পরামর্শ দেন। বিশেষ করে যাদের টাইপ–টু ডায়াবেটিস আছে তাদের জন্য চিয়া সিড খুব উপকারী।

প্রতিদিন একজন মানুষের কি পরিমাণ চিয়া সিড খাওয়া উচিত সেটা অনেকেই জানেন না। পুষ্টিবিদরা বলছেন, একজন মানুষের প্রতিদিন এক আউন্স চিয়া সিড খাওয়া উচিত। খাওয়ার এক ঘ্নটা আগে চিয়া সিড ভিজিরে রাখতে হবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy