সারাদিন একটু পরিপাটি-প্রণোবন্ত থাকতে স্নান করা চাই-ই চাই। কর্মব্যস্ত দিনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে অনেকেই দিনের শুরুতেই সেরে নেন স্নানের পাট। অনেকে আবার ধুলো-বালি মেখে বাইরে থেকে ফিরে এসে রাতে স্নানে করেন। স্নান যখনই করুন, সকাল কিংবা রাতে, উপকারিতা কিন্তু পাওয়া যায়। কিন্তু কোন সময়ে স্নানের উপকারিতা সবচেয়ে বেশি?
রাতে স্নান করা সব থেকে ভলো বলে সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে। কিন্তু কেন ভালো, আসুন জেনে নিই—
ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশনের মতে, উষ্ণ গরম জলে রাতে স্নান করলে শরীরের তাপমাত্রা কমতে থাকে। ফলে দ্রুত ঘুম আসে। ঠাণ্ডা জলে থেকে উষ্ণ গরম জলে স্নান করলে স্বাভাবিকভাবে আমাদের ঘুম আসতে সাহয্য করে। অনিদ্রায় ভোগা রোগীদের জন্য রাতের স্নান খুবই উপকারি।
রাতের স্নান আমাদের ত্বক পরিষ্কার এবং সুস্থ রাখতেও সাহায্য করে। ডার্মাটোলজির সহকারি অধ্যাপক এবং উইমেন স্কিন হেলথ প্রোগ্রামের পরিচালক বেথানি শেলজারের মতে, দুপুর ১টা থেকে আমাদের স্কিনে তেল জমতে থাকে। তাই রাতের স্নানে আমাদের ত্বকের তেল জমতে দেয় না। শাওয়ার থেরাপি স্ট্রেস কমানোর পাশাপাশি আপনার রক্তচাপও কমাতে সাহায্য করে।
এটা প্রমাণিত যে, উষ্ণ গরম জলে রাতে স্নান করলে আমাদের মাংসপেশিকে শিথিল করে তোলে। এতে আমাদের ঘুম আসতে সাহায্য করে। রাতের স্নানে যেমন আমাদের বিছানা পরিষ্কার রাখে। তেমন আমাদের ব্রণ ও খুশকিও কমিয়ে আনে। তাই বলা চলে ‘ভাল ঘুমে, ভাল চুল এবং ত্বক পাবেন’।
তাহলে আমাদের কি করা উচিত? যদি আপনার কাছে সকালের স্নানের গুরুত্ব বেশি হয়ে থাকে তাহলে আপনি সকালেই স্নান করতে পারেন। কিন্তু যদি আপনি আপনার ত্বকের উপকার পেতে চান। তবে রাতের স্নান সর্বোত্তম। এতে কেবল আপনি ফ্রেশ অনুভবই করবেন না। বিশ্রামের পাশাপাশি আপনাকে স্বাস্থ্যকর করে তুলবে। যদি আপনি রাতে স্নান নাও করতে পারেন, তাহলে আপনার মুখ এবং পা ধুয়ে ফেলুন।