হাঁপানির টান উঠেছে ইনহেলার নেই সাথে, এমন অবস্থায় যা করবেন আপনি?

আবহাওয়ার পরিবর্তনের ফলে বছরের যে কোনও সময়েই অ্যাজমা বা হাঁপানির সমস্যা বাড়তে পারে। চিকিৎসকরা জানান, রোগটি বেশিরভাগ ক্ষেত্রেই বংশগত হলেও ইদানীংকালের মাত্রাতিরিক্ত দূষণের ফলে অনেকের মধ্যেই বাড়ছে হাঁপানির সমস্যা।

যাদের অ্যাজমা বা হাঁপানির সমস্যা রয়েছে, চিকিৎসকের পরামর্শে তাদের অনেকেই সঙ্গে সব সময় ইনহেলার রাখেন। তবে যদি কখনও কাজের চাপে বা তাড়াহুড়োয় ইনহেলার সঙ্গে নিতে ভুলে যান তাহলে অনেকেই বিপদে পড়েন। অনেকের প্রাণসংহারের আশঙ্কাও থাকে। তাই আসুন জেনে নেওয়া যাক, ইনহেলার সঙ্গে নিতে ভুলে গেলে এবং সে সময় মাঝ রাস্তায় হঠাৎ হাঁপানি উঠলে কি করবেন-

১) হাঁপানির টান উঠলে রোগী খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়েন। এ ক্ষেত্রে কোনও ভাবেই শুয়ে থাকবেন না। কারণ, শুয়ে থাকলে বা ঝুঁকে বসে থাকলে শ্বাস-প্রশ্বাস নিতে আরও কষ্ট হয়।

২) হাঁপানির টান উঠলে লম্বা লম্বা বেশ কয়েকবার শ্বাস নিন। এতে শ্বাস-প্রশ্বাসের গতি স্বাভাবিক হয়ে আসবে। এর পর নাক নিয়ে লম্বা লম্বা শ্বাস নিয়ে তা মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়ুন। দেখবেন দ্রুত হাঁপানির কষ্ট কমে যাবে।

৩) হাঁপানির টান উঠলে গরম কফি খেয়ে দেখুন। গরম কফি ছাড়াও উষ্ণ জল খেলেও এই সময় সাময়িক ভাবে আরাম পাওয়া যায়।

৪) হাঁপানির টান উঠলে অযথা ঘাবড়াবেন না। কারণ, এতে সমস্যা আরও বাড়বে। বরং চেষ্টা করুন এ সময় শান্ত থাকার বা টেনশন না করার।

৫) হাঁপানির টান উঠলে হাতের কাছে যদি ইনহেলার না থাকে, তাহলে চেষ্টা করুন খোলামেলা জায়গায় কিছু ক্ষণ থাকতে। নাক-মুখের কাছে হাত-পাখা দিয়ে হওয়া করুন। আরাম পাবেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy