ভ্রমণে বমি-মাথা ঘোরানোর সমস্যা কাটিয়ে উঠবেন যেভাবে, এড়িয়ে গেলে মিস করবেন।

বাস বা ট্রেনে যাতায়াতের সময় অনেকেই মাথা ঘোরা, বমি কিংবা বমিভাব ইত্যাদি সমস্যায় ভুগেন। এছাড়াও অন্য কোনো দূরের যাত্রাপথে এমন বিড়ম্বনায় পড়েন অনেকেই। যা পুরো যাত্রার আনন্দটাই মাটি করে দেয়।

এই সমস্যাগুলো হয় মূলত মোশান সিকনেসের কারণে। ভ্রমণের সময় কানের ভেস্টিবুলার অ্যাপারেটাস বিগ্নিত হলেই শুরু হয় মাথা ঘোরাসহ নানা সমস্যা। তবে চিন্তার কিছু নেই। এসব সমস্যার কিছু সহজ সমাধানও রয়েছে। যা আপনার দীর্ঘ্য ভ্রমণকে আনন্দদায়ক করতে সহয়তা করবে। চলুন তবে জেনে নেয়া যাক বাসে-ট্রেনে মাথা ঘোরা, বমি দূর করার সহজ চার উপায়-

আদা:

ভ্রমণের সময় বারেবারে আদা চা খাবেন। এমনটা করলে মাথা যন্ত্রণা ও বমি হওয়ার সম্বাবনা অনেক কম।

গভীর শ্বাস নিন

যখনই গাড়িতে বা বাসে উঠবেন তখনই গভীর একটা শ্বাস নেবেন। এমনটা বারে বারে করলে দেখবেন বমিভাব কমে যাচ্ছে। সেই সঙ্গে কমবে মাথা যন্ত্রণাও।

লেবু ও কালো লবণ

ভ্রমণের সময় যখনই দেখবেন মাথা ঘোরা শুরু হচ্ছে কিংবা বমি পাচ্ছে, তখনই এক পিস লেবুতে একটু কালো লবণ দিয়ে চুসতে শুরু করবেন। দেখবেন আর কোনো অসুবিধা হচ্ছে না।

ঘি মাসাজ

গাড়ি করে কোথাও ঘুরতে যাওয়ার একদিন আগে পায়ের তলায় ঘি মাসাজ করুন। এমনটা করলে দেখবেন ভ্রমণের সময় আর বমি হচ্ছে না। প্রসঙ্গত, ভ্রমণকালীন মাথা যন্ত্রণা কমাতেও এই পদ্ধতিটি দারুন কাজে আসে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy