টিভি চালিয়ে ঘুম? সাবধান! বাড়তে পারে এই সমস্যা।
April 16, 2024

কথায় বলে শুয়ে বসে থাকলে জীবনও শুয়ে থাকে। সোজা কথায় কুঁড়ের বাদশা আমরা যাদের বলি।
ধরা যাক, পায়ের উপর পা তুলে বসে কাউকে নির্দেশ দেওয়াই আপনার কাজ। কিন্তু জানেন কি এতে আপনি নিজের কত ক্ষতি করছেন? যদিও আপনার মনে হবে আপনিই ঠিক। সুখে আছেন। কিন্তু জানেন কি যমদূত আপনার পিছু পিছুই ঘুরছে। শুনে ভয় পেলেন? গবেষণা কিন্তু তাই বলছে।
সম্প্রতি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক কয়েকজন যুবকের উপর এই সমীক্ষা চালান।
তাতেই দেখা গিয়েছে যারা সোফায় বসে হাত পা ছড়িয়ে ঘন্টার পর ঘন্টা টিভি দেখতে অভ্যস্ত তাদের নাকি মৃত্যুর জন্য একটু তাড়াতাড়ি ডাক আসে। সেই সঙ্গে বাড়ে শারীরিক অসুস্থতাও।
এছাড়াও অনেকেই আছেন যারা টিভি দেখতে দেখতে খাওয়া সারেন এবং দীর্ঘ সময় নেন খাবার শেষ করতে। তুলনায় যাদের বসা খারাপ, একটানা বেশিক্ষণ কোথাও বসে থাকতে পারেন না তারা কিন্তু বেশিদিন বাঁচেন।