সুস্থ থাকতে পুরুষদের এই ৩ ব্যায়াম নিয়মিত করা উচিত, : গবেষণা

পুরুষদের বয়স একটু বাড়লেই খুব কমন একটি সমস্যা দেখা দেয়। আর সেটি হচ্ছে পেট বেড়ে যাওয়া। মূলত মধ্যবয়সে পৌঁছলেই পুরুষদের ভুঁড়ি হতে দেখা যায়।

বেশিরভাগ ক্ষেত্রে অকর্মণ্যতা ও আলস্য তলপেটে চর্বি জমার জন্য দায়ী। তবে চিন্তার কিছু নেই। এর থেকে রেহাই পাওয়ার একটি সহজ উপায় রয়েছে। আর সেটি হলো প্রতিদিন নিয়ম করে শরীরচর্চা।

ভারতের বিশেষজ্ঞরা বলছেন, কিছু ব্যায়াম করলে পুরুষের দেহে বাড়বে টেস্টোস্টেরন ও ডোপামাইন ক্ষরণের মাত্রা। ফলে কমবে চুল পড়া বা পেটে মেদ জমার প্রবণতা।

চলুন তবে জেনে নেয়া যাক কোন তিনটি ব্যায়াম পুরুষদের নিয়মিত করা উচিত-

স্কোয়াট

স্কোয়াট করা খুবই সহজ। হাঁটু ভাঁজ করে হাফ-সিট পজিশনে বা চেয়ারে বসার মতো করে বসুন। হাত দু’টি টানটান করে ছড়িয়ে দিন সামনে। পাঁচ মিনিট করে এভাবে স্কোয়াট করা অভ্যাস করুন। এর ফলে আপনার পেশি শক্ত থাকবে, ক্যালোরি ঝরবে, শরীরের পক্ষে ক্ষতিকারক ফ্যাট গলে যাবে।

চেস্ট প্রেস

আপনি ডাম্বেল ব্যবহার করুন বা বারবেল, চেস্ট প্রেসে আপনি একই সুফল পাবেন। এর ফলে আপনার পেক্টোরাল, ট্রা‌ইসেপ এবং ডেল্টয়েড পেশির জোর আরো বাড়বে।

ভারোত্তলন

ভারোত্তলন বা ডেডলিফ্ট পেশির শক্তি বৃদ্ধির জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি ব্যায়াম। দেহের উপর ও নিচ উভয় অংশের পেশির জন্যই এটি কার্যকরী। এই ব্যায়াম করলে দেহ হবে আরও শক্ত-পোক্ত, সুঠাম, মেদও ঝরবে দ্রুত।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy