কানে জল গেলে অজান্তে কোনো কিছু কানে ঢুকাবেন না, তাহলেই বিপদ! কি করবেন জেনেনিন

স্নানের সময় সতর্কতার অভাবে কানে জল ঢুকতে পারে। বেশিরভাগ সময় সেই জল বেরও হয়ে যায়। কিন্তু বেশি জল ঢুকলে তা সবসময় বের হয় না। আর তাতে কান বন্ধ হওয়া থেকে কানে যন্ত্রণা তো রয়েছেই, এমনকি জলর পরিমাণ বেশি হলে কান থেকে রক্ত বের হওয়া, পুঁজ পড়া ইত্যাদির আশংকাও রয়েছে।

কানে জল ঢুকলে খানিকটা চেষ্টা করে তা না বের হলে অনেকেই সেই শারীরিক অসুবিধা নিয়ে কাটিয়ে দেন দিনের পর দিন। শরীরের নিজস্ব প্রক্রিয়ায় কান থেকে সেই জল বেরিয়ে যাবে ধরে নিয়েই অপেক্ষা করেন। কিন্তু এভাবে অবহেলা করলে বধিরতাও আসতে পারে!

সবসময় চিকিৎসকের পরামর্শ নেয়া সম্ভব হয়ে ওঠে না। তাই জেনে নিন কানে জল গেলে আপনার করণীয়-

কানে অল্প জল ঢুকলে চুইংগাম চিবুতে পারেন। দাঁত, মাড়ি ও কানের পাশের পেশীগুলির ওঠানামায় কানের জল বেরিয়ে আসবে।

কানের জল বের করার সবচেয়ে সহজ উপায় স্বাভাবিক শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে তা বের করে ফেলা। জল ঢুকলে একটা লম্বা শ্বাস নিন। এবার দুই আঙুলে নাকের ছিদ্র বন্ধ করে সেই অবস্থাতেই শ্বাস ত্যাগ করতে চেষ্টা করুন। এই পদ্ধতি বারকয়েক অবলম্বন করলেই কান থেকে জল বেরিয়ে যাবে সহজে।

বাড়িতেই চেষ্টা করুন আরেকটি নিরাপদ পদ্ধতি। যে কানে জল ঢুকেছে সেদিকে মাথা কাত করুন। এবার সেই দিকের হাতের তালু জল ঢোকা কানের উপরে রেখে জোরে চাপ দিন। চাপ দিয়ে সরিয়ে নিন হাত। এতে কিছুটা জল বেরিয়ে আসবে। কয়েকবার এমন করতে করতেই কানের সিংহভাগ জলই বেরিয়ে আসে। এসবকিছুতে সমাধান না হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy