ডিমের খাবার পর যে খাবার গুলি কখনো খাবেন না, খেলেই বিপদ! জেনেনিন আপনিও

ডিম একটি পুষ্টিকর খাবার। শরীর ঠিক রাখার জন্য ডিমের বিকল্প নেই। প্রতিদিন সকালে ডিম খেলে শরীর ভালো থাকে। তবে সুস্থ থাকতে ডিমের সঙ্গে কিছু খাবার না খাওয়াই ভালো।

আসুন জেনে নিই ডিম খাওয়ার পর যেসব খাবার খাওয়া স্বাস্থ্যকর নয়—

চিনি
ডিম আর চিনি একসঙ্গে মেশালে সেখান থেকে ক্ষতিকর অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। যা রক্তকে জমাট বাঁধিয়ে দেয়। ফলে ডিম খাওয়ার পর বা ডিমের সঙ্গে চিনিমিশ্রিত খাবার পরিহার করা উচিত।

সয়া মিল্ক
সয়া মিল্কের সঙ্গে ভুলেও ডিম খাবেন না। এতে দেহে প্রোটিনের শোষণ বাধাপ্রাপ্ত হয়।

চা-কফি
ডিম এবং চা অনেকেই একসঙ্গে খান। বিশেষত অনেক ভাজাভুজিতে ডিম মেশানো হয়। আবার ডিমভাজির সঙ্গে চা কিংবা কফিও অনেকে পছন্দ করেন। কিন্তু এ দুই খাবার একসঙ্গে হজম করা বেশ কঠিন। এছাড়াও এখান থেকে হতে পারে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাও, যা পরবর্তীকালে শরীরকে ড্যামেজ করে দেয়।

বেকন
ডিমের সঙ্গে বেকনের কম্বিনেশন বিশ্বজুড়েই খুব জনপ্রিয়। ব্রেকফাস্টের টেবিলে এ দুটি খাবার একসঙ্গেই পরিবেশন করা হয়। কিন্তু বেকন এবং ডিম এ দুইয়ের মধ্যেই থাকে প্রচুর পরিমাণ প্রোটিন। সেই সঙ্গে ফ্যাট। একসঙ্গে খেলে সঙ্গে সঙ্গেই এনার্জি পাওয়া যায় কিন্তু একটু পরেই তা ভ্যানিশ হয়ে যায়। ফলে শরীর ক্লান্ত অবসন্ন হয়ে পড়ে।

আরও যেসব খাবার এড়িয়ে চলবেন
ডিমের সঙ্গে বিশেষত তরমুজ জাতীয় কোনো ফল খাবেন না। এমনকি চিজ, দুধ, দুগ্ধজাত দ্রব্য, বিভিন্ন শস্যদানা এসব না খেলেই ভালো।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy