চোখ উঠলে যেসব খাবার আপনার খাওয়া উচিত, বিস্তারিত জানতে পড়ুন

প্রত্যেক খাবারে কম-বেশি ওষুধিগুণ আছে। এখন প্রশ্ন হচ্ছে, চোখ উঠলে কোন খাবার খেলে উপকার পাওয়া যাবে। বিশেষজ্ঞরা জানাচ্ছে এমন কিছু খাবারের নাম।

>> চোখ ভালো রাখতে বিট লবণ ভালো প্রভাব রাখতে পারে। এই লবণে আছে এমন কিছু উপাদান যা চোখের বিভিন্ন সমস্যা দূর করতে কাজ করে। তাই চোখ ওঠার সমস্যা দেখা দিলে খাবারে বিট লবণ যোগ করতে পারেন। তবে তা অতিরিক্ত খাবেন না। কারণ অতিরিক্ত লবণ খেলে তা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।

>> আমলকী, হরীতকী ও বহেরাকে একত্রে ত্রিফলা বলা হয়ে থাকে। এই ত্রিফলা নানা রোগ দূরে রাখতে কার্যকরী। চোখ ওঠাসহ চোখের আরো অনেক সমস্যা দূর করতে কাজ করে এটি। এর সঙ্গে সম পরিমাণ মধু ও ঘি মিশিয়ে খাবেন। তবে ত্রিফলা চূর্ণ করে বেশিদিন রেখে খাবেন না।

>> চোখ উঠলে শরীরে জ্বরও থাকে। মুখের স্বাদ নষ্ট হয়। এই সময় মুখের স্বাদ বাড়াতে আমলকী খেতে পারেন। এই ফলে থাকে প্রচুর ভিটামিন সি। চোখ ওঠা থেকে শুরু করে রেটিনার কোষ ঠিক করে দিতে পারে এই ফল। তাই শুধু চোখ ওঠা সমস্যায়ই নয়, নিয়মিত খান আমলকী। এতে সব সময়ই উপকারিতা পাবেন।

>>কিশমিশে থাকে পর্যাপ্ত পলিফেনলস। নিয়মিত কিশমিশ খেলে তা শরীর থেকে ফ্রি র্যাডিকেলস দূর করে। সেইসঙ্গে এটি চোখের মাসলের উন্নতিতেও সাহায্য করে। চোখ ভালো রাখতে চাইলে তাই নিয়মিত কিশমিশ খেতে হবে। রাতে কিশমিশ ভিজিয়ে রেখে সকালে সেই জল খেলেও উপকার পাবেন।

>>মধুতে আছে প্রয়োজনীয় অনেক ভিটামিন ও মিনারেল যা চোখকে সুস্থ রাখতে কাজ করে। মধু খেতে পারেন।

>> এছাড়া ঘি খেলেও উপকার পাবেন।bs

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy