SSC-তে বড় সিদ্ধান্ত, ইন্টারভিউয়ের আগে হবে ভেরিফিকেশন! ১২,৪৪৫ শূন্যপদে কারা পেল সুযোগ?

শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে বড় পদক্ষেপ নিল স্কুল সার্ভিস কমিশন (SSC)। একাদশ ও দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগের জন্য নেওয়া ইন্টারভিউয়ের ফল প্রকাশ করা হয়েছে। জানা গিয়েছে, কমিশনের ওয়েবসাইটে প্রার্থীরা তাঁদের এই ফল দেখতে পাচ্ছেন।

সূত্রের খবর অনুযায়ী, আজই প্রায় ২০ হাজার প্রার্থীর ইন্টারভিউয়ের ফলাফল তালিকা প্রকাশ করা হবে। তবে ইন্টারভিউয়ের এই ফলাফল প্রকাশের পরই নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে না। ইন্টারভিউয়ের আগে প্রামাণ্য নথির ভেরিফিকেশন (Verification) প্রক্রিয়া সম্পন্ন হবে বলে কমিশন সূত্রে খবর।

বিশেষ করে, এই নিয়োগ প্রক্রিয়ায় শিক্ষকতার মোট শূন্যপদ রয়েছে ১২,৪৪৫টি (12,445)। সূত্রের দাবি, কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরিহারাদের যে তালিকা তৈরি হয়েছে, তাদের অধিকাংশই এই ইন্টারভিউয়ের তালিকায় সুযোগ পেয়েছেন। এই ২০ হাজার প্রার্থীর তালিকা নিয়ে এখন চূড়ান্ত নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। প্রার্থীরা SSC-এর অফিসিয়াল ওয়েবসাইটে আজকের প্রকাশিত তালিকাটি দেখতে পারবেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy