বিহার বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটের (NDA) বিশাল জয় এবং আরজেডি-কংগ্রেস-বামেদের মহাজোটের শোচনীয় ভরাডুবির পর পশ্চিমবঙ্গেও আনন্দের ঢেউ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কলকাতার বিধানসভার বাইরে এই জয় উদযাপন করা হয়।
বিহারের জয়ের খবর নিশ্চিত হতেই বিধানসভার বাইরে ভিড় করেন বিজেপি কর্মী-সমর্থকরা। এই সময় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি নিজে হাতে লাড্ডু বিতরণ করেন এবং কর্মীদের সঙ্গে আবির খেলায় মেতে ওঠেন।
বিজেপি কর্মীদের মধ্যে এই জয়কে কেন্দ্র করে চরম উচ্ছ্বাস দেখা যায়। এই বিজয়কে তাঁরা পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচনের আগে একটি ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন। শুভেন্দু অধিকারীর এই উদযাপন স্পষ্ট করে দিয়েছে যে বিহারের ফলাফলকে কাজে লাগিয়ে বিজেপি এবার পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে তাদের আক্রমণ আরও জোরালো করবে।