বিহারে অভূতপূর্ব সাফল্যে দুর্গাপুরের বিজেপি কার্যালয়ে বিজয়োৎসব! আবির খেলা, বাজি পটকায় মাতলেন কর্মী-সমর্থকরা

বিহার বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটের (NDA) অভূতপূর্ব সাফল্যে আনন্দে মেতে উঠল পশ্চিমবঙ্গের দুর্গাপুরের বিজেপি কর্মী-সমর্থকরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যখন ব্যাপক জয়ের খবর আসতে থাকে, তখন ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি রোডের রথতলায় অবস্থিত বিজেপি কার্যালয়ে ভিড় বাড়তে থাকে।

দলীয় কার্যালয়ে উপস্থিত জেলা সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বিধায়ক নিলাদ্রী দানা এবং পুর কাউন্সিলার অনন্যা রায়-সহ অন্যান্য কার্যকর্তারা সমবেত কর্মীদের মিষ্টিমুখ করান। এরপরই বাজনা ও তাসা পার্টি নিয়ে শুরু হয় এক বর্ণাঢ্য বিজয় মিছিল। আনন্দ প্রকাশ করতে বিজেপি কর্মীরা পরস্পরকে আবিরে রাঙিয়ে তোলে এবং চলে বাজি পটকা।

মিছিলটি বীরসাভারকর সরণীর রানীগঞ্জ মোড়ে বীর সাভারকরের মূর্তির পাদদেশে শেষ হয়। এই সময় এক বিজেপি কর্মকর্তা নতুন করে “২৪শে কলিঙ্গ, ২৫শে অঙ্গ, ২৬শে বঙ্গ” বলে মন্তব্য করেন, যা কার্যত বিহারের জয়ের পর এবার পশ্চিমবঙ্গের দিকে নজর দেওয়ার ইঙ্গিত দেয়।

বিজেপি বিধায়ক নিলাদ্রী দানা এই জয় প্রসঙ্গে মত প্রকাশ করে বলেন, দেশে সুশাসন ও সার্বভৌমত্ব রক্ষায় বিহারের জনগণ বিজেপি নেতৃত্বাধীন জোটকে আশীর্বাদ করেছেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy