পর্যটকদের জন্য চরম দুর্ভোগ, ১৫ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবদ্বীপ-মায়াপুরে যাতায়াতে বড়সড় সমস্যা! কেন বন্ধ হচ্ছে সেতু?

নবদ্বীপ গৌরাঙ্গ সেতুতে সংস্কার কাজের জন্য আগামী ১৫ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ মোট ৪৫ দিনের জন্য যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিত কুমার বৃহস্পতিবার বিকেলে প্রেস মিট করে এই তথ্য জানিয়েছেন। পূর্ত দপ্তরের উচ্চপর্যায়ের বৈঠকের পর এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সেতুটি বন্ধ থাকার কারণে নদিয়ার সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং হুগলির সাময়িক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাবে। এমনকি আসাম এবং উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থাতেও সমস্যা দেখা দিতে পারে। এই সময়সূচি তীর্থ নগরী নবদ্বীপ এবং মায়াপুরের অসংখ্য পর্যটকদের জন্য অসুবিধার কারণ হতে পারে।

যান চলাচল বন্ধের বিস্তারিত সময়সূচি (১৫ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর):

পূর্ত দপ্তরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৫ দিনের মধ্যে বিভিন্ন ধাপে সেতুতে যান চলাচল সম্পূর্ণরূপে বা আংশিকভাবে বন্ধ রাখা হবে:
সময়কালসম্পূর্ণ বন্ধ (সন্ধ্যা ৬টা – সকাল ৬টা) আংশিক বন্ধ (সকাল ৬টা – সন্ধ্যা ৬টা) ১৫ নভেম্বর – ১৬ নভেম্বরসন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ১৬ নভেম্বরসকাল ৬টা থেকে বিকেল ৬টা পর্যন্ত ১৬ নভেম্বর – ১৭ নভেম্বরসন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ১৭ নভেম্বর – ২৭ নভেম্বরসকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৭ নভেম্বর – ২৮ নভেম্বরসন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ২৮ নভেম্বর – ৮ ডিসেম্বরসকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৮ ডিসেম্বর – ৯ ডিসেম্বরসন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ৯ ডিসেম্বর – ১৯ ডিসেম্বরসকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৯ ডিসেম্বর – ২০ ডিসেম্বরসন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ২০ ডিসেম্বর – ৩০ ডিসেম্বরসকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩০ ডিসেম্বর – ৩১ ডিসেম্বরসন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ৩১ ডিসেম্বরসকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy