SSC-র নতুন তালিকাতেও দুর্নীতির অভিযোগ! মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করে ফের সরব হলেন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়

নিয়োগ দুর্নীতি নিয়ে ফের একবার সরব হলেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি স্কুল সার্ভিস কমিশন (SSC) একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ প্যানেলের জন্য ইন্টারভিউ তালিকা প্রকাশ করেছে। আর এই তালিকা প্রকাশের পরেই তাতে নতুন করে দুর্নীতির অভিযোগ তুলেছেন তিনি।

একসময় কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ দুর্নীতির একাধিক মামলায় কড়া রায় দিয়ে শিরোনামে এসেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজনৈতিক ময়দানে এসেও তিনি সেই একই ইস্যুতে সরব।

সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিযোগ করে বলেন, “এত বিপুল পরিমাণে দুর্নীতির তথ্য সামনে আসার পরও নতুন করে প্রকাশিত এই ইন্টারভিউ তালিকাতেও ত্রুটি রয়েছে। এই দুর্নীতির চক্র এখনও সক্রিয় এবং এর দায় রাজ্যের সর্বোচ্চ নেতৃত্বকে নিতে হবে।”

নিয়োগ দুর্নীতি ইস্যুতে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেছেন। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রীই এই সামগ্রিক দুর্নীতির মূল পৃষ্ঠপোষক। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই বিস্ফোরক অভিযোগের পর রাজ্য রাজনীতিতে এবং এসএসসি-র নিয়োগ প্রক্রিয়া নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তাঁর এই অভিযোগের ভিত্তিতে বিজেপি দ্রুত বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy